অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি মার্সিনিয়াক চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পরিচালনা করবেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে মে ২০২৩ বিকাল ০৫:০৭

remove_red_eye

৩৪৮

ডিসেম্বরে কাতার বিশ্বাকপের ফাইনালে দায়িত্ব পালন করা পোল্যান্ডের রেফারি সাইমন মার্সিনিয়াক এবার আরো এক গুরু দায়িত্ব পেলেন। আগামী ১০ জুন ইস্তাম্বুলে ম্যানচেস্টার সিটি বনাম ইন্টার মিলানের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটির পরিচালনার দায়িত্ব পেয়েছেন মার্সিনিয়াক।
এক মৌসুমে বিশ্বকাপের ফাইনাল ও ইউরোপীয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরের ফাইনাল খেলা পরিচালনার বিরল দায়িত্ব পেয়ে দারুন খুশী মার্সিনিয়াক। দোহায় ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উত্তেজনাকর ম্যাচটি দারুনভাবে সামলানোর কারনে পুরো বিশ্বের প্রশংসা কুড়িয়েছিলেন ৪২ বছর বয়সী মার্সিনিয়াক। তারই উপহার হিসেবে এবার পেলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দায়িত্ব। 
এর আগে ২০১০ সালে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ পরিচালনার প্রথম দায়িত্বটি পেয়েছিলেন ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব। 
চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্ট দলের খেলা নক আউট পর্বে পরিচালনা করেছেন মার্সিনিয়াক। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ৪-০ গোলের জয় ও শেষ ১৬’তে ইন্টার মিলানের সাথে পোর্তোর গোলশুন্য ড্র হওয়া ম্যাচটিতে মার্সিনিয়াক রেফারির ভূমিকায় ছিলেন। 
চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া আরো তিনটি ফাইনালের জন্য উয়েফা রেফারি নির্বাচন করেছে। আগামী ২১ মে হাঙ্গেরির বুদাপেস্টে সেভিয়া বনাম রোমার মধ্যকার ইউরোপা লিগের ফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের এন্থনি টেইলর। ৭ জুন প্রাগে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে লড়বে ফিওরেন্টিনা ও ওয়েস্ট হ্যাম। এই ম্যাচটিতে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৭ বছর বয়সী স্প্যানিশ কার্লোস ডেল সেরো গ্রাডে। এই প্রথম ইউরোপীয়ান কোন ফাইনালে রেফারির দায়িত্ব পেলেন গ্রাডে। 
এছাড়া আগামী ৩ জুন নেদারল্যান্ডের এইনডোভেনে বার্সেলোনা বনাম উল্ফসবার্গের মধ্যকার নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করবেন ওয়েলসের চেলির ফস্টার। এই ম্যাচে ইতালির ভিডিও রিভিউ বিশেষজ্ঞ মাসিমিলিয়ানো ইরাতি ছাড়া বাকি সব ম্যাচ অফিসিয়ালই নারী।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...