অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ৮০.৬৬ ভাগ পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনকারী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:২৭

remove_red_eye

৮২৩

হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় মোট ৩ লাখ ৬৯ হাজার ১৮৯ টি সক্ষম দম্পতি রয়েছে। আর পরিবার পরিকল্পনা গ্রহণকারীর রয়েছে প্রায় ৩ লাখ পরিবার। এ ক্ষেত্রে সেবা গ্রহণকারীর হার ৮০ দশমিক ৬৬ ভাগ। এছাড়া  সারাদেশে মাতৃ মৃত্যুর হার প্রতি লাখে ১৬৯ জন। যা পূর্বের চাইতে অনেক কমে এসেছে। একইসাথে পদ্ধতি ব্যবহারের অন্যন্য খাতেও আমাদের সাফল্য রয়েছে। শনিবার দুপুরে ভোলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পরিকল্পিত পরিবার গঠন ,বাল্য বিয়ে ও কৈশর গর্ভধারণ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতœ এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে এই  অবহিতকরণ সভা এই কর্মশালা ভোলা পরিবার পরিকল্পনা বিভাগের জেলার উপ-পরিচালক মাহমুদুল হক আযাদ এ তথ্য জানান।
শনিবার দুপুরে ভোলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে এই  অবহিতকরণ সভা এই কর্মশালা অনুষ্ঠিত হয়।  ভোরা পরিবার পরিকল্পনা বিভাগের জেলার উপ-পরিচালক মাহমুদুল হক আযাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মামুন আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা বিভাগের সদর দপ্তরের (আইইএম) উপ পরিচালক আব্দুল লতিফ মোল্লা।  অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জন্ম নিয়ন্ত্রন করার পাশাপাশি শিশু স্বাস্থ্য, মাতৃ স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে পরিবার পরিকল্পনা বিভাগ। প্রচন্ড প্রতিকূল পরিবশের মধ্যে এই বিভাগ তাদের নিয়মিত কাজ করে যাচ্ছে। যার ফলে আমাদের জনসংখ্যা হ্রাস, মাতৃ ও শিশু মৃত্যুর হার কমে এসেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে রয়েছে আমাদের অনেক সাফল্য। তবে আমাদের দূর্গম এলাকাগুলোতে আরো ব্যাপক প্রচার প্রচারণার প্রয়োজন রয়েছে। তাই এ ক্ষেত্রে আমাদের সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারেন বলে মনে করেন তিনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...