অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ইউক্রেনকে আতঙ্কিত করছে রাশিয়া : জেলেনস্কি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মে ২০২৩ বিকাল ০৫:৩৯

remove_red_eye

৩৭০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেনীয়দের আতঙ্কিত করছে। 
ইউক্রেনের সামরিক বাহিনী মস্কো বাহিনীর মোতায়েন করা ইরানের তৈরি ৩৬টি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দেয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার তিনি এ অভিযোগ করেন। 
সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি বলেন, শত্রুরা ৩৬টি ড্রোন চালিয়ে ইউক্রেনকে আতঙ্কিত করার কাজ অব্যাহত রেখেছে। কিন্তু এসব কোনটাই লক্ষে পৌঁছাতে পারেনি।
তিনি বলেন, শতভাগ ফলাফলের জন্যে আমি বিমান প্রতিরক্ষা বাহিনীর কাছে কৃতজ্ঞ।
উল্লেখ্য, রাশিয়া তার শীতকালীন অভিযানে মূলত ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। যদিও সম্প্রতি এ প্রবণতা কমেছে।
যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনের পশ্চিমা মিত্ররা দেশটিকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ব্যাপক সামরিক সরঞ্জাম সরবরাহ করছে।

সুত্র বাসস