অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট’র অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৪৮

remove_red_eye

২৪১৪



 বোরহানউদ্দিন সংবাদদাতা :  বোরহানউদ্দিন উপজেলা কর্তৃক আয়োজিত শুদ্ধসুরে জাতীয় সংগিত পরিবেশন প্রতিযোগিতায় অংশ গ্রহণ না করায় বোরহানউদ্দিনের ভোলা পলিট্যাকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী স্বক্ষরিত ১৪৪/১ স্মারকে প্রেরিত নোটিশে বলা হয় গত ১২ ফেরুয়ারি উপজেলা প্রশাসন এর  আয়োজনে ৯টি ইউনিয়ন এবং পৌরসভা একযোগে ১০টি ভ্যানুতে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করেন। ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটি এর শিক্ষার্থীরা ওই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেনি। সরকার কর্তৃক আদেশ এবং জাতীয় সংগীত বিধিমালা ১৯৭৮ এর ধারা অবমাননার অভিযোগে ভোলা পলিটেকটিক ইনস্টিটিউট এর অধ্যক্ষকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
এ বিষয়ে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ তাজুল ইসলাম জানান, বিষয়টি তিনি অবগত ছিলেন না। তাছাড়া পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বাড়িতে থাকায় ওই দিন একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  জানান, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বিষয়টি অবগত করা হয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...