অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

মার্টিনেজের জোড়া গোলে ইতালিয়ান কাপের শিরোপা ধরে রাখলো ইন্টার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মে ২০২৩ বিকাল ০৫:৪৪

remove_red_eye

২৬৫

পিছিয়ে পড়েও লটারো মার্টিনেজের দুই গোলে ফিওরেন্টিনাকে ২-১ ব্যবধানে পরাজিত করে ইতালিয়ান কাপের শিরোপা ধরে রেখেছে ইন্টার মিলান।
স্তাদিও অলিম্পিকোতে নিকোলাস গঞ্জালেজের গোলে এগিয়ে গিয়েছিল ফিওরেন্টিনা। কিন্তু বিরতির আগেই দুই গোল করে সিমোনে ইনজাগির দলকে জয়ের স্বপ্ন দেখান মার্টিনেজ। 
এনিয়ে রোমার সাথে ইতালিয়ান কাপের নবম শিরোপা জয় করার কৃতিত্ব দেখালো ইন্টার। ১৪টি শিরোপা জিতে তাদের থেকে এই তালিকায় শুধুমাত্র এগিয়ে আছে জুভেন্টাস। 
২০২১ সালে সিরি-এ  এবং গত বছর ইতালিয়ান জয়ী দলের সদস্য মার্টিনেজ ম্যাচ শেষে বলেছেন, ‘আমি সত্যিই দারুন খুশী। কারন গত দুই বছর যাবত অসাধারণ এই ক্লাবের হয়ে আমি শিরোপা জিতে চলেছি। এভাবেই আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আরো একটি শিরোপা জয়ের লক্ষ্যেই আমরা মাঠে নেমেছিলাম। প্রথম ১৫ মিনিট আমরা বাজে খেলেছি। কিন্তু এরপর ছন্দ ফিরে পাই।’
ছয়বারের বিজয়ী ফিওরেন্টিনা ২০০১ সালের পর কোন শিরোপা জয় করতে পারেনি। কিন্তু তাদের সামনে এখনো সুযোগ আছে ইউরোপা কনফারেন্স লিগের শিরোপা জয়ের। আগামী ৭ জুন ফাইনালে প্রাগে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম। এর তিনদিন পর ইস্তাম্বুলে  চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে প্রিমিয়ার লিগ বিজয়ী ম্যানচেস্টার সিটি। 
ফিওরেন্টিনা কোচ ভিনসেনজো ইতালিয়ানো বলেছেন, ‘প্রাগের ম্যাচের আগে নিজেদের উজ্জীবিত করে তুলতে হবে। সেখানে যাবার আগে নিজেদের মানসিকতার পরিবর্তন আনতে হবে, শিরোপার বিকল্প নেই।’ 
প্রথম ক্লাব হিসেবে চারটি ভিন্ন ইউরোপীয়ান প্রতিযোগিতার ফাইনলে পৌঁছানের কৃতিত্ব দেখিয়েছে ফিওরেন্টিনা। কাল রোমে তিন মিনিটের মধ্যে জোনাথন ইকোনের ক্রসে গঞ্জালেজের গোলে তাদের শুরুটা দুর্দান্ত হয়েছিল। সোফিয়ান আমরাবাতের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে না গেলে তখনই হয়তো ব্যবধান দ্বিগুন হতে পারতো। মার্টিনেজের এ্যাসিস্টে ইন্টার স্ট্রাইকার এডিন জেকো গোলের সুযোগ নষ্ট করেন। ২৯ মিনিটে অবশ্য কোন ভুল করেননি আর্জেন্টাইন্ট ফরোয়ার্ড মার্টিনেজ। ফিওরেন্টিনা গোলরক্ষক পিয়েট্রো টেরাসিয়ানোর কোনাকুনি লো শটে পরাস্ত করে ইন্টারের জার্সি গায়ে শততম গোল পূরন করেন। আট মিনিট পর ডানদিক থেকে নিকোলো বারেলার পাসে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলকে এগিয়ে দেন মার্টিনেজ। 
ফিওরেন্টিনার হয়ে বদলী খেলোয়াড় লুকা জোভিচ ম্যাচের শেষভাগে দুটি সুযোগ হাতছাড়া করেন। সার্বিয়ান এই স্ট্রাইকারের প্রথম সুযোগটি দারুনভাবে রুখে দেন ইন্টারের অভিজ্ঞ গোলরক্ষক সামির হানডানোভিচ। এরপর তার আরো একটি সুযোগ অল্পের জন্য গোলের ঠিকানা খুঁজে পায়নি। অতিরিক্ত সময়ে গঞ্জালেজ তার দ্বিতীয় গোল প্রায় পেয়েই গিয়েছিলেন। শেষ মুহূর্তে তার প্রচেষ্টাটি ব্যর্থ হয়।

সুত্র বাসস

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...