বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে মে ২০২৩ বিকাল ০৫:৩১
৩৬১
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার বলেছেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভূক্ত করা যুক্তরাষ্ট্রের মারাত্বক ভুল ছিল এবং যা বর্তমান সংঘাতের দিকে পরিচালিত করেছে।
শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তার মতে, শতাব্দীর পর শতাব্দী ধরে, রাশিয়া এই অঞ্চলে একটি উল্লেখযোগ্য প্রভাব উপভোগ করেছে কিন্তু ইউরোপের প্রতি দেশটির অবস্থান দ্বিধাবিভক্ত ছিল। পশ্চিম থেকে আগত সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক থাকা সত্ত্বেও রাশিয়া তার নিজস্ব উন্নয়নের জন্য পশ্চিমের সাথে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ছিল।
কিসিঞ্জার মনে করেন, এই প্রবল দ্বিধাদ্ব›দ্ধ ইউক্রেন সংঘাতের দিকে নিয়ে গেছে।
‘আমি মনে করি ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি একটি মারাত্বক ভুল এবং এটি যুদ্ধের দিকে পরিচালিত করেছে।’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, বাইডেন প্রশাসন ‘অনেক কিছু’ সঠিকভাবে করেছে। ‘আমি ইউক্রেনে তাদের সমর্থন করি।’
সিনিয়র আমেরিকান রাজনৈতিক ব্যক্তিত্ব জোর দিয়ে বলেছেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে, ইউরোপে মিত্র দেশগুলোর উপর একটি রাশিয়ান আক্রমণ ঠেকানোর পরিপ্রেক্ষিতে ইউক্রেন যুদ্ধে জয়ী হয়েছে।’ যদিও তিনি মনে করেন ‘অন্যান্য বিপদ রয়েছে যা রাশিয়া থেকে তৈরি হতে পারে।’
২৭ মে কিসিঞ্জার তার শতবর্ষ উদযাপন করছেন। মার্কিন ইতিহাসে তিনিই একমাত্র কর্মকর্তা যিনি পররাষ্ট্র মন্ত্রী এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উভয় দায়িত্ব পালন করেছেন। তিনি মার্কিন কূটনীতির পূর্বসূরী হিসেবে বিবেচিত হন। বিদেশ-নীতির বিষয়ে তার বাস্তব দৃষ্টিভঙ্গি ১৯৭০ এর দশকে বিস্তৃত পরিসরে ওয়াশিংটনের নীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
সুত্র বাসস
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত