অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রকৃত জরিপের নামে রমরমা বাণিজ্য

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০১:৪৯

remove_red_eye

১০৭৯

লালমোহন সংবাদদাতা: ভোলা জেলার লালমোহন উপজেলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রকৃত জরিপ নামে রমরমা বাণিজ্য চলছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বেতন না পেলেও মোটা অংকের ঘুষ মুখ বুঝে দিতে হচ্ছে। কারো কোন প্রতিবাদ করার সুযোগ নেই। করলেই তার প্রতিষ্ঠানের নাম বাদ পড়ে যাবে এমনও হুমকি রয়েছে।
সূত্রমতে জানা গেছে, লালমোহন উপজেলায় স্বতন্ত্র ২১৯ টি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এছাড়াও বর্তমানে আরোও ১২টি যুক্ত হয়েছে। এসকল মাদ্রাসার প্রকৃত জরিপ নামে শিক্ষা অফিসের খরচ বাবদ চলমান প্রতিটি মাদ্রাসা থেকে ৮ হতে ১০ হাজার টাকা এবং যে প্রতিষ্ঠানের কোন অস্তিস্ত নেই ওই প্রতিষ্ঠানের কাছ থেকে ২০ হতে ৩০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। এসকল টাকা উত্তোলনের নেতৃত্বে দিচ্ছে লালমোহন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নেতা মৌলভী মো: নুর ইসলাম।
এব্যাপারে লালমোহন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নেতা মৌলভী মো: নুর ইসলাম বলেন, এত টাকা নেই না। অফিসের খরচ বাবদ কোন প্রতিষ্ঠান ৬ হাজার দেয় কেউ ৩ হতে ৪ হাজার টাকা দেয়। আমরা কোন প্রতিষ্ঠান কে বাধ্য করি না। আবার অনেক প্রতিষ্ঠান সুপারিশ করে কোন টাকা দেন না।
এ ব্যাপারে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আইয়ুব আলী জানান, টাকা উত্তোলনের বিষয় আমরা কিছুই জানি না। আমরা মাদ্রাসায় গিয়ে জরিপ করে চলে আসি। কেউ কিছু খাওয়াতে চাইলেও খাই না।
এ ব্যাপারে লালমোহন মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম জানান, আমরা কারোও কাছ থেকে ১ টাকাও নেই না। কেউ যদি অফিসের খরচের কথা বলে টাকা উত্তোলন করে তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...