অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভিনিসিয়াসের সমর্থনে আফ্রিকায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে মে ২০২৩ বিকাল ০৫:৩৮

remove_red_eye

৪০৮

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াসের সমর্থনে বর্ণবাদ বিরোধী প্রচারনার অংশ হিসেবে আফ্রিকান দুটি  দেশের সাথে প্রীতি ম্যাচ খেলার ঘোষনা দিয়েছে ব্রাজিল। ব্রাজিলিয়ান এফএ (সিবিএফ) এই ঘোষনা দিয়েছে। স্প্যানিশ লিগে বর্ণবাদের শিকার ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসকে নিয়ে এখন সারা বিশ্বে তোলপাড় চলছে। 
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ১৭ জুন বার্সেলোনায় গিনি ও তিনদিন পর লিসবনে সেনেগালের মুখোমুখি হবে। 
২২ বছর বয়সী ভিনিসিয়াস জুনিয়র লা লিগায় রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে বর্ণ বৈষ্যমের শিকার হন। এ সপ্তাহেই সিবিএফ ব্রাজিলিয়ান লিগ ম্যাচে বর্ণবাদের বিপক্ষে জাতীয় প্রচারনা শুরু করেছে। এনিয়ে ১০ম বারের মত ভিনিকে এই অনাকাঙ্খিত ঘটনার মুখে পড়তে হয়েছে বলে লা লিগা জানিয়েছে। 
এর আগে নতুন সভাপতি এডনাল্ডো রড্রিগেসের অধীনে ২০২২ সালে বর্ণবাদবিরোধী কার্যক্রম শুরু করেছিল ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সেটিকেই এবার ‘বর্ণবাদ নিয়ে কোনো ম্যাচ নয়’ স্লোগানের মাধ্যমে আরো প্রসারিত করতে চায় তারা। রড্রিগেস চান বর্ণবাদ সংক্রান্ত ফুটবলীয় আইনে যেন আরও পরিবর্তন আসে এবং ব্রাজিলের আদালত যেন স্টেডিয়ামে হওয়া বর্ণবাদী আচরণে আরও কঠোর শাস্তির নির্দেশ দেয়। আমরা চাই বিশ্বজুড়ে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্রাজিল যেন নেতৃত্ব দেয়।’
সিবিএফ ভিনিসিয়াসের সঙ্গে প্রীতি ম্যাচ দুটির যাবতীয় বিষয় নিয়ে আলাপ করেছে। সবকিছু চূড়ান্ত করার আগে ভিনিসিয়াসের মধ্যে এই দুটি ম্যাচ নিয়ে কোনো অস্বস্তি আছে কিনা, তাও নিশ্চিত হয়েছে তারা। সিবিএফের এক সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ভিনিসিয়াস সিবিএফের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।
সিবিএফ এখনো জাতীয় দলের জন্য নতুন কোচের সন্ধানে রয়েছে। এই মুহূর্তে অস্থায়ী কোচ রামন মেনেজেসের অধীনে জাতীয় দল পরিচালিত হচ্ছে। যদিও মেনেজেসের মূল দায়িত্ব অনুর্ধ্ব-২০ দলের।  বার্সেলোনা ও লিসবনের প্রীতি ম্যাচের জন্য আগামীকাল দল ঘোষনা করা হবে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...