অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


গিল-মোহিত নৈপুন্যে মুম্বাইকে বিদায় করে ফাইনালে গুজরাট ; প্রতিপক্ষ চেন্নাই


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে মে ২০২৩ বিকাল ০৫:৪০

remove_red_eye

২২৫

ওপেনার শুভমান গিলের বিধ্বংসী সেঞ্চুরি ও পেসার মোহিত শর্মার দুর্দান্ত বোলিং নৈপুন্যে মুম্বাই ইন্ডিয়ান্সকে বিদায় করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। গতরাতে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে গুজরাট ৬২ রানে হারিয়েছে মুম্বাইকে। ৬০ বলে ১২৯ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন গিল। বল হাতে ১০ রানে ৫ উইকেট নেন মোহিত। ফাইনালে  গুজরাটের প্রতিপক্ষ  মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গুজরাট। উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে নিয়ে ৩৮ বলে ৫৪ রানের সূচনা করেন গিল। ১৬ বলে ১৮ রান করে মুম্বাই স্পিনার পিযুষ চাওলার শিকার হন ঋদ্ধি। দ্বিতীয় উইকেটে সাই সুদর্শনের সাথে ৬৪ বলে ১৩৮ রান যোগ করেন গিল। এই জুটিতেই ৪৯ বলে এই মৌসুমে তৃতীয় সেঞ্চুরি করেন  গিল। সর্বশেষ চার ম্যাচে তিনটি সেঞ্চুরি করলেন তিনি।
১৭তম ওভারে দলীয় ১৯২ রানে গিলকে থামান  পেসার আকাশ মাধওয়াল। ৭টি চার ও ১০টি ছক্কায় ৬০ বলে ১২৯ রান করেন গিল। এই ইনিংস খেলার পথে এবারের আসরে এ পর্যন্ত সর্বোচ্চ ৮৫১ রান করেন   গিল। আইপিএল ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে এক আসরে ৮শ বা তার বেশি রানের নজির গড়লেন গিল। এর আগে এক আসরে ৮শ বা তার বেশি রান করেছিলেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার ও জস বাটলার।
গিল ফেরার পর সুদর্শন ৩১ বলে ৪৩ ও অধিনায়ক হার্ডিক পান্ডিয়া ১৩ বলে অপরাজিত ২৮ রান করেন। এতে ২০ ওভারে ৩ উইকেটে ২৩৩ রানের পাহাড় পড়ে গুজরাট।
জবাবে ২১ রানের মধ্যে দুই ওপেনার নেহাল ওয়াহধেরা ও অধিনায়ক রোহিত শর্মাকে হারিয়ে চাপে পড়ে মুম্বাই। এরপর অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন ২০ বলে ৩০ ও তিলক ভার্মা ১৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৩ রানে আউট হন। এক প্রান্ত আগলে মারমুখী মেজাজে হাফ-সেঞ্চুরি তুলে মুম্বাইয়ের জয়ের আশা বাঁচিয়ে রাখেন সূর্যকুমার যাদব।
১৫তম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে মুম্বাইয়ের ব্যাটিং লাইন-আপে ধস নামান মোহিত। এতে ১০ বল বাকী থাকতে ১৭১ রানে অলআউট হয় মুম্বাই। বল হাতে মাত্র ১৪ ডেলিভারিতে ১০ রানে ৫ উইকেট নেন মোহিত। টি-টোয়েন্টিতে এটিই ক্যারিয়ার সেরা বোলিং মোহিতের। মুম্বাইয়ের পক্ষে ৩৮ বলে সর্বোচ্চ ৬১ রান করেন সূর্য। ম্যাচ সেরা হন গিল।
আগামীকাল আহমেদাবাদে আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গুজরাট।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...