বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে মে ২০২৩ সন্ধ্যা ০৭:১৬
৩৪৯
চীনের প্রথম অভ্যন্তরীণভাবে তৈরি যাত্রীবাহী বিমান সি ৯১৯ রবিবার তার প্রথম বাণিজ্যিক ফ্লাইটে উড্ডয়ন করেছে। আকাশে পশ্চিমা প্রতিদ্ব›দ্ধীদের সাথে প্রতিযোগিতার জন্য দেশটির কয়েক দশকের দীর্ঘ প্রচেষ্টায় এটি একটি মাইলফলক।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির ফুটেজে দেখা যায়, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট এমইউ ৯১৯১ সকাল ১০:৩০ টার (গ্রীনিচ মান সময় ০২৩০) পরে সাংহাই হংকিয়াও বিমানবন্দর থেকে আকাশে উড্ডয়ন করেছে।
সিসিটিভি জানিয়েছে, বিমানটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট এমইউ ৯১৯১ তে ১৩০ জন যাত্রী নিয়ে বেইজিংয়ের ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যে যাত্রা করেছে।
এয়ারলাইন্সের ওয়েবসাইটে জানানো হয়, ফ্লাইটটি দুপুর ১টা ১০ মিনিটে (গ্রীনিচ মান সময় ০৫১০) এর গন্তব্যে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রীয় মিডিয়ায় সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, কয়েক ডজন যাত্রী সাদা রংয়ের চকচকে বিমানটির প্রশংসা করে সূর্যালোকিত সাংহাই এয়ারফিল্ডে জড়ো হচ্ছেন। পরে তারা রানওয়েতে ভিড়ানো বিমানটিতে আরোহণ করে।
সিসিটিভি রিপোর্টে বলা হয়, যাত্রীরা লাল বোর্ডিং পাস পেয়েছেন এবং ফ্লাইটের স্মরণে একটি বিশেষ ‘দুর্দান্ত খাবার’ উপভোগ করবেন।
চীন দেশীয় বিমান তৈরিতে প্রচুর বিনিযয়োগ করেছে কারণ এটিকে মূল প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ করতে চায়।
বেইজিং আশা করছে, সি ৯১৯, বোয়িং ৭৩৭ ম্যাক্স এবং এয়ারবাস এ ৩২০ এর মত জনপ্রিয় বিদেশী মডেলকে চ্যালেঞ্জ করবে।
বিমানটি রাষ্ট্রীয় মালিকানাধীন কমার্শিয়াল এভিয়েশন কর্প অফ চায়না (সিওএমএসি) তৈরি করেছে, তবে এর অনেক যন্ত্রাংশ বিদেশ থেকে আনা হয়েছে।
সিসিটিভি জানিয়েছে, সোমবার থেকে সি ৯১৯ সাংহাই এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংডুর মধ্যে চায়না ইস্টার্নের নিয়মিত রুটে চলাচল করবে।
এটি ন্যারো-বডি জেটের প্রথম মডেল, যেখানে ১৬৪ জন যাত্রীর আসন রয়েছে, আনুষ্ঠানিকভাবে ডিসেম্বরে চায়না ইস্টার্নকে দেয়া হয়েছে।
সিওএমএসি-এর ডেপুটি জেনারেল ম্যানেজার ঝাং ইউজিন জানুয়ারিতে সাংহাই আউটলেট দ্য পেপারকে বলেছিলেন, কোম্পানি সি ৯১৯-এর জন্য ১,২০০টির বেশি অর্ডার নিয়েছে।
সুত্র বাসস
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত