অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন বিশ্বকাপ সূচি ঘোষণা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে মে ২০২৩ সন্ধ্যা ০৭:২১

remove_red_eye

৩৮৩

দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন আগামী ওয়ানডে বিশ্বকাপের সূচি ও ভেন্যু ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য  ওয়ানডে বিশ্বকাপের সূচি এখনো  ঘোষনা না হওয়াটা  কিছুটা অস্বাভাবিকই বটে। তবে  পাকিস্তানের বিষয়টি সমাধান করাই বিলম্বের মূল কারণ।
আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে খেলার পরিকল্পনা নিয়ে  কাজ করছে বিসিসিআই।
এশিয়া কাপ খেলতে ভারত রাজি না হলে ক্রিকেটের অন্যতম শক্তিশালী দেশের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান।
৭ থেকে ১১ জুন  ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ঐ ফাইনাল চলাকালীনই বিশ^কাপের সূচি ঘোষনা করা হবে।
আহমেদাবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালের আগে এক বিবৃতিতে বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীনই সংবাদ সম্মেলন করে আইসিসি ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ও সূচি  ঘোষনা করা  হবে।’
জয় শাহ জানান, টুর্নামেন্টের ভেন্যু হিসেবে ভারতের প্রধান প্রধান শহর দিল্লি, ব্যাঙ্গালুরু, চেন্নাই এবং কোলকাতাকে বিবেচনা করা হচ্ছে।
বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার আইপিএল ফাইনালের পর এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতিও জয় শাহ, আইপিএল ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সভাপতিদের। ফাইনালের পর এশিয়া কাপ নিয়ে আলোচনা বসবেন তারা।
জয় শাহ বলেন, ‘এসিসি সদস্য (টেস্ট খেলা দেশগুলো) এবং সহযোগী দেশগুলোর সাথে আলোচনার পর এ বছরের এশিয়া কাপের ভবিষ্যত নির্ধারণ করা হবে।’
২০১২ সাল থেকে দ্বিপাক্ষীক কোন সিরিজে মুখোমুখি হয়নি বিশ^ ক্রিকেটে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান। নিরপেক্ষ ভেন্যুতে বহুজাতিক টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয়েছে তারা।

সুত্র বাসস

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...