বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০১:৫৯
৭০২
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে হাসনাইন (১২) নামের এক কিশোরকে বন্ধুর সংবাদ দিতে না পারায় রাতভর হাত বেঁধে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরপাতা হাই স্কুল সংলগ্ন ফরাজী বাড়িতে এ ঘটনা ঘটে। এ নির্মম নির্যাতনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বর্তমানে ওই কিশোর দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কিশোরের পিতা মনির বাদী হয়ে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় থাকা নির্যাতনের শিকার হাসনাইন জানান, গত বৃহস্পতিবার তার বন্ধু অষ্টম শ্রেণি পড়–য়া ছাত্র রাসেল তার সাথে ঘুরতে বের হয়। ঘুরা-ফেরার পর সন্ধ্যায় সুফেদার মোড় বাজারে আসে। এর পর সে তার নানা বাড়িতে চলে আসে। কিন্তু রাসেল বাজারে থেকে যায়। নানা বাড়িতে আসার পর রাসেল এর মামা জাকির তার সহযোগী হোসেন ও অনোয়ার হাসনাইনের নানার ঘর থেকে তাকে ধরে নিয়ে যায়। এরপর তারা জিজ্ঞাসা করে রাসেল কোথায়? পরে সে বলে রাসেল তার সাথে ঘুরা-ফেরা শেষে ওই বাজার থেকে যায়। তখন তারা বলে তুই রাসেলকে বাড়িতে নিয়ে আসিস নাই কেন? এই বলে ওরা তাকে এলোপাথাড়ি কিল, ঘুসি , লাথি মারে ও চর থাপ্পর মারে, উপরে তুলে মাটিতে নিক্ষেপ করে। পরে সেখান থেকে তুলে রাসেল এর ঘরে নিয়ে জাকির,হোসেন ও হেল্লাল তার হাত বেঁধে বেধড়ক মারধর করে ঘরে আটকে রাখে। পরে স্থানীয় লোকজন তাদের হাত থেকে হাসনাইনকে উদ্ধার করে। খবর পেয়ে হাসনাইনের পিতা মনির ও মা জান্নাত যশোর থেকে গত রবিবার ছুটে এসে তাকে হাসপাতালে ভর্তি করায়। এঘটনায় হাসনাইনের পিতা মনির বাদী হয়ে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অন্যদিকে অভিযুক্ত রাসেল এর পিতা রহিম জানান, হাসনাইনকে কোনো নির্যাতন করা হয়নি। বরং ঘটনার দিন তার ছেলে রাসেল এর খোঁজখবর জানার জন্য তাকে বাসায় ঢেকে আনা হয়েছে। এব্যাপারে থানায় একটি জিটি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাকির ,হোসেন,হেল্লাল ও আনোয়ার হাসনাইনকে বেধরক মারধর করে রক্তাক্ত যখম করেছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে মানুষ মানুষকে নির্যাতন করতে পারে তা হাসনাইনকে না দেখলে বিশ্বাস করা যেতো না। এ নির্যাতন কারীদের বিচারের দাবী জানান তারা। দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, এঘটনায় হাসনাইনের পিতা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক