লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে মে ২০২৩ সন্ধ্যা ০৬:৫৬
৩৪৯
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ এলাকার আবু তাহের মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় সংঘবদ্ধ ৬ সদস্যের ডাকাত দল প্রবাসী ইসমাইল কবীরের ঘরে হানা দিয়ে নগদ ৫ লক্ষ টাকা, ২৫ ভরি স্বর্ণ ও সৌদি ১৬ হাজার রিয়েল এবং চারটি স্মার্টফোন নিয়ে যায়। প্রবাসী ইসমাইল কবীর জানান, রবিবার রাত আনুমানিক ১ টার দিকে তাদের ঘরের সদর দরজা ভেঙে মুখে মাস্ক পরে ও দেশীয় অস্ত্র নিয়ে ৬ সদস্যের একদল ডাকাত ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৭ জনকে হাত এবং চোখ বেঁধে একটি রুমে অবরুদ্ধ করে রাখে। এরপর ওই ডাকাত দল ঘরের আলমেরি, ট্রলি এবং সুকেশ ভেঙে নগদ ৫ লক্ষ টাকা, ২৫ ভরি স্বর্ণ ও সৌদি ১৬ হাজার রিয়েল এবং চারটি স্মার্টফোন নিয়ে যায়। এছাড়া, ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এলোমেলো করে ফেলে রেখে যায়। প্রবাসী ইসমাইল আরো বলেন, যাওয়ার সময় ডাকাত দলের সদস্যরা বলেন; বেঁচে থাকলে অনেক সম্পদ পাবেন, থানা-পুলিশকে এ বিষয়ে কিছু বলার দরকার নেই। এরপর তারা আমার স্ত্রীর হাত খুলে দিলে সে আমাদের সকলের হাত খুলে দেয়। পরে পাশের বাড়িতে গিয়ে ঘটনা জানিয়ে একজনের ফোন দিয়ে ৯৯৯-এ কল দেই। এরপর রাতেই পুলিশ আমাদের বাড়িতে আসেন। এদিকে, ডাকাতির খবর শুনে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, র্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মো. জামাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম, ওসি মো. মাহবুবুর রহমান, ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেনসহ সিআইডি এবং ডিবি সদস্যরা। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হবে। তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত