অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

কানাডার পূর্বাঞ্চলে দাবানল; সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে মে ২০২৩ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

১৭৮

কানাডার পূর্বাঞ্চলীয় নোভা স্কটিয়া প্রদেশের ১৬ হাজারেরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সারা দেশে ছড়িয়ে পড়া শত শত দাবানলের মধ্যে ভয়াবহ একটি দাবানল হ্যালিফ্যাক্স নগরীকে চরম হুমকির মুখে ফেলে দিয়েছে। সোমবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, রোববার রাতে জরুরি অবস্থা ঘোষণার পর থেকে সেখানে দাবানলের তীব্রতা আর তেমন বৃদ্ধি পায়নি। তবে নগরীর উত্তর-পশ্চিম প্রান্ত বরাবর আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক নোটিশে শহরতলির বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার কথা বলা হয়।
টেলিভিশনের ভিডিও ফুটেজে দাবানলের ধোঁয়ার কুন্ডলি এবং অনেক ঘরবাড়ি ও গাড়ি পুড়ে যেতে দেখা যায়। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
হ্যালিফ্যাক্সের মেয়র মাইক স্যাভেজ বলেন, এ নগরীর ৪ লাখ ৩০ হাজার বাসিন্দা একটি ‘নজিরবিহীন’ পরিস্থিতি মোকাবেলা করছে।
স্যাভেজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা গতকাল থেকে নতুন কোন এলাকার লোকজনকে আর সরিয়ে নেইনি। এক্ষেত্রে আমরা আশা করছি যে সম্ভবত সেখানের পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু তারপরও এটি একটি বিপজ্জনক পরিস্থিতি।’
যে বাতাস আগুনের শিখাকে তীব্রভাবে চালিত করছিল সে বাতাস সোমবার দিক পরিবর্তন করায় হ্যালিফ্যাক্স নগরীতে দাবানল ছড়িয়ে পড়া স্তিমিত হয়ে যায়।
এদিকে কর্মকর্তারা বলছেন যে নোভা স্কটিয়ার দাবানল নিয়ন্ত্রণে আনতে ব্যাপক বৃষ্টিপাতের প্রয়োজন ছিল। কিন্তু এ সপ্তাহে সেখানে বৃষ্টিপাতের কোন পূর্বাভাস নেই।
সোমবার কানাডার ১৩টি প্রদেশের মধ্যে আটটিতেই দাবানল ছড়িয়ে পড়তে দেখা যায়।

সুত্র বাসস

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ

হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ

বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে :  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আরও...