অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


নাপোলিকে শিরোপা উপহার দিয়ে বিদায় নিলেন পরিশ্রান্ত স্পালেত্তি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে মে ২০২৩ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

২৬১

চলতি সিরি-এ মৌসুম শেষে নাপোলি ছাড়ার ঘোষনা দিয়েছেন কোচ লুসিয়ানো স্পালেত্তি। ১৯৯০ সালের পর পাঁচ ম্যাচ হাতে রেখে স্পালেত্তির অধীনে ইতালিয়ান লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় নাপোলি। 
কভারসিয়ানোতে ইতালিয়ান জাতীয় দলের অনুলীশন সেন্টারে আয়োজিত এক ইভেন্টে অংশ নিয়ে পরিশ্রান্ত স্পালেত্তি বলেছেন, এই মুহূর্তে তিনি কিছুদিন ফুটবলের বাইরে থাকতে চান। এখনই অন্য কোন দলের কোচের দায়িত্ব তিনি নিতে চাচ্ছেন না। স্পালেত্তি আরো বলেন, ‘আমি কিছুদিন বিশ্রাম নিতে চাই, কারন আমি বেশ পরিশ্রান্ত। হতে পারে পুরো এক বছরই হয়তো আমি কোন কাজ করবো না। নাপোলি কিংবা অন্য কোন দলেরই দায়িত্ব নিতে চাচ্ছিনা।’
৬৪ বছর বয়সী স্পালেত্তির অধীনে নাপোলি পাঁচ ম্যাচ হাতে রেখে শুধুমাত্র সিরি-এ শিরোপাই জয় করেনি, ইউরোপীয়ান আসরেও অসাধারণ পারফরমেন্স  দেখিয়েছে। নাপোলির এই শিরোপা জয়ে স্পালেত্তির দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে ভিন্ন এক মাত্রা যোগ করেছে। কোচিং ক্যারিয়ারে খুব বেশী শিরোপা না জেতা স্পালেত্তি এই এক শিরোপার মাধ্যমেই নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ২০০৮ সালে রোমাকে ইতালিয়ান কাপ উপহার দেবার পর ইতালিতে এটাই তার প্রথম শিরোপা। এর মধ্যে ২০১০ ও ২০১২ সালে রাশিয়ায় জেনিত সেইন্ট পিটার্সবার্গের হয়ে লিগ শিরোপা জয় করেছেন। 
আগামী রোববার লিগের শেষ ম্যাচে শিরোপা জয়ী নাপোলি ঘরের মাঠ স্তাদিও দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে রেলিগেটেড সাম্পদোরিয়াকে আতিথ্য দিবে। আর এই ম্যাচের মাধ্যমে স্পালেত্তিকে বিদায় জানাতে যাচ্ছে নাপোলি। ইতালিয়ান গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে জানা গেছে বার্সেলোনা ও স্পেনে সাবেক কোচ লুইম এনরিকে আগামী মৌসুমে স্পালেত্তির উত্তরসূরী হিসেবে অনেকটাই এগিয়ে রয়েছেন। 
কিছুদিন আগে নাপোলির মালিক অরেলিও ডি লরেনটিস ইঙ্গিত দিয়েছিলেন খুব শিগগিরই স্পালেত্তির সাথে ক্লাবের দুই বছরের সফল যাত্রা শেষ হতে যাচ্ছে।  ডি লরেনটিস বলেছেন এক বছরের চুক্তির মেয়াদ থাকা সত্তেও স্পালেত্তি এখনই চলে যেতে চাচ্ছেন। এ সম্পর্কে ডি লরেনটিস বলেন, সে এখন মুক্ত, তবে যাবার আগে সে আমাদের বিশেষ কিছু দিয়ে গেছে। এজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ, আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। নাপোলির হয়ে এটাই তিনি  অর্জন করতে চেয়েছিল।’
এ মৌসুমের শেষে স্পালেত্তির চুক্তি নবায়নের জন্য নাপোলি কাজ শুরু করেছিল। কিন্তু কোন ধরনের আলোচনা না করেই নাপোলির এই উদ্যোগে অনেকটা ক্ষুব্ধ হয়েছিলেন স্পালেত্তি। 
প্রাক-মৌসুমের সব ধরনের প্রত্যাশাকে পাশে ফেলে নাপোলি যেভাবে দাপটের সাথে লিগ শিরোপা জয় করেছে তাতে ৮০’র দশকে ম্যারাডোনার নেতৃত্বাধীন দলটির প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে।  আক্রমনভাগে ভিক্টর ওশিমেন ও কাভিচা কাভারাটসখেইলার দারুন ছন্দময় ফুটবলে নাপোলি ইতিহাসে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ফরাসি ফুটবলের সাথে এক সাক্ষাতকারে স্পালেত্তি সম্পর্কে ওশিমেন বলেছেন, তিনি সত্যিই জিনিয়াস। স্পালেত্তির এই চলে যাওয়া আগামী মৌসুমে তারকা খেলোয়াড় ওশিমেন ও ডিফেন্ডার কিম মিন-জায়ের থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সুত্র বাসস





তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...