অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে আখের পরিচর্যায় ব্যস্ত সময় পাড় করছেন চাষিরা

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে মে ২০২৩ রাত ০৮:৪৪

remove_red_eye

৫৬১

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে আখের পরিচর্যায় ব্যস্ত সময় পাড় করছেন চাষিরা। আখের জমিতে আষাঢ়ের বৃষ্টির পানি আসার আগেই ক্ষেতের বিভিন্ন কাজকর্ম সেরে নিচ্ছেন চাষিরা। পাঁচটি ইউনিয়নে ৩২ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এবছর সার, ঔষধ ও লেবার খরচ বেশি হওয়ায় আখ বিক্রি করে লাভবান হওয়া নিয়ে শংকিত চাষিরা। 
সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নে বিভিন্ন জাতের আখ চাষ করেন চাষিরা। আগামী আশ্বিন, কার্তিক মাসে আখ বিক্রির জন্য হৃষ্টপুষ্ট ও পরিপক্ক করতে এবং রোগবালাই, পোকার আক্রমন প্রতিরোধে কীটনাশক প্রয়োগ করছেন। আরো পরেরদিকে প্রচুর বৃষ্টিপাতের কারণে আখের পরিচর্যায় করা সম্ভব করা হবে বলেই বৃষ্টির আগেভাগেই রাতদিন পরিচর্যা করে যাচ্ছেন চাষিরা। 
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবছর পাঁচটি ইউনিয়নে ৩২ হেক্টর জমিতে আখ আবাদ হয়েছে। ভোলাতে কোন সুগারমিল না থাকায় এখানে বাণিজ্যিকভাবে আখ চাষ হচ্ছেনা যে কারণে আখ চাষিদের জন্য কোন সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। তারপরও স্থানীয় চাষিরা চিবিয়ে ও রস খাওয়ার জন্য নিজ উদ্যোগে আখ চাষ করে থাকেন। তাই কৃষি অফিস সার্বক্ষণিক আখ চাষিদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। 
জানতে চাইলে আখচাষি মো. শামছুদ্দিন (৪৫), ইউসুফ (৪৮) ও রুহুল আমিন (৫০) বলেন, আমরা ব্যক্তিগত পর্যায়ে আখ চাষ করে যাচ্ছি। সরকার কোন সুযোগ সুবিধা পাই না। এ বছর লেবার ও সার ঔষধের দাম বেশি থাকায় আখ বিক্রি করে লাভবান হওয়া নিয়ে শঙ্কায় আছি। বছরের শুরুতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় সাথি ফসলও ভালো হয়নি। তাই আখ চাষে সরকারী সুযোগ-সুবিধা প্রদানের দাবী জানান চাষিরা। যে হারে সার ঔষধের দাম বাড়ছে তাতে সরকারি সুযোগ সুবিধা না থাকলে এক সময় আখ চাষ বন্ধ হয়ে যাবে। 
উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ মো. নাজমুল হুদার বলেন, আখ হচ্ছে একটি লাভজনক ফসল। এই এলাকায় সুগারমিল না থাকায় বাণিজ্যিকভাবে আখ চাষ হচ্ছেনা। তবুও স্থানীয় ক্রেতাদের চাহিদা অনুযায়ী চিবিয়ে ও রস খাওয়ার জন্য নিজ উদ্যোগেই আখ চাষ করে থাকেন। আখ চাষের জন্য সরকারি সুবিধা আসে না। তবুও আখের রোগবালাই প্রতিরোধে ও ভালো ফলন পেতে কৃষকদের সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছি। তবে আখের সাথে সাথি ফসল করে বাড়তি আয় করতে পারেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...