মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে মে ২০২৩ রাত ০৮:৫৪
৪৬৪
মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী পৃথকভাবে পালন করে উপজেলার বিএনপির বিবাদমান দুই গ্রæপ।
মঙ্গলবার সকাল ৭ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও জোহরের নামাজের পর হাজীরহাট মার্কস জামে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম সমর্থিত নেতা-কর্মীরা।
অপরদিকে জোহুরের নামাজের পর কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম নয়ন সমর্থিত উপজেলা বিএনপির অপর অংশ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদের আয়োজন করে।
এতে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম সমর্থিত অংশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজীরহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভাপতি মহসিন আলম ভূইয়া, যুবদল সাবেক সম্পাদক লোকমান হোসেন, যুবদল নেতা মোঃ হেলাল উদ্দিন, মোঃ সফিউল্লা বাবুল, কৃষকদল সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, ছাত্রলদের আহবায়ক মোঃ রাকিব ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক মোঃ আবদুর রহমান সহ অন্যান্যরা।
অপরদিকে নুরুল ইসলাম নয়ন সমর্থিত অংশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আবদুল মন্নান হাওলাদার ও উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম মোল্লা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক সামছু মোল্লা, যুবদল দল নেতা মোঃ কামাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, ছাত্রদলের আহবায়ক মোঃ কবির, সদস্য সচিব শাহেদুল ইসলাম শাহীন, মনপুরা ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক সুজন মাহবুব ও সদস্য সচিব স্বপন মিয়া সহ অন্যান্যরা।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক