অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সৌদির আকর্ষণীয় প্রস্তাব নিয়ে চিন্তা শুরু করেছেন বেনজেমা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে মে ২০২৩ বিকাল ০৫:২৫

remove_red_eye

৪২০

এ মাসের শুরুতে আরো এক বছরের জন্য রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করেছেন করিম বেনজেমা। কিন্তু সৌদি আরবের ক্লাব আল নাসরের আকর্ষনীর প্রস্তাবের পর মাদ্রিদে নিজের ভবিষ্যত নিয়ে চিন্তা শুরু করেছেন ২০২২ ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা ফরোয়ার্ড।
৩৫ বছর বয়সী বেনজেমা জানুয়ারিতে দুই বছরের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েছিলেন সৌদির ক্লাবটির কাছ থেকে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সম পরিমান অর্থের বিনিময়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ইতোমধ্যেই দলে ভিড়িয়েছে আল নাসর।
সম্প্রতি মনোভাব  পাল্টে বেনজেমা সৌদির প্রস্তুাব নিয়ে ভাবতে শুরু করেছেন বলে সূত্রমতে জানা গেছে।
২০২২-২৩ মৌসুমটা মোটেই ভাল কটেনি মাদ্রিদের। বার্সেলোনার কাছে লা লিগা শিরোপা হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে।
এ মৌসুমে বিভিন্ন ধরনের ইনজুরিতে ভুগেছেন বেনজেমা। যে কারনে কাতার বিশ^কাপেও খেলা হয়নি। বিশ^কাপে ফ্রান্স রানার্স-আপ হয়।
একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে বেনজেমা বার্নাব্যুতে থাকতে চান। গত ১১ বছর যাবত এ ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন। কিন্তু মাদ্রিদের সাবেক সতীর্থ রোনাল্ডোর সাথে রিয়াদে যোগ দেবারও সম্ভাবনা রয়েছে।
সৌদি পেশাদার লিগ ইতোমধ্যেই লিওনেল মেসি, সার্জিও বাসকুয়েটস ও জোর্দি আলবার মত তারকাদের দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে ধরনের পরিকল্পনা সেখানকার ক্লাবগুলোসহ লিগ কর্তৃপক্ষের মধ্যে দেখা যাচ্ছে তাতে অদূর ভবিষ্যতে বিশে^র শীর্ষ পাঁচ লিগের মধ্যে সৌদি লিগও জায়গা করে নিবে বলে কিছুদিন আগে আশাবাদ ব্যক্ত করেছেন রোনাল্ডো।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...