অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইকার্দির জোড়া গোলে তুরষ্ক লিগে ২৩তম শিরোপা জিতলো গ্যালাতাসারে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে মে ২০২৩ বিকাল ০৫:২৬

remove_red_eye

৩৯০

মাউরো ইকার্দির জোড়া গোলে আঙ্কারাগুকুকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে তুরষ্ক লিগে ২৩তম শিরোপা জয় করেছে গ্যালাতাসারে।
এক ম্যাচ হাতে রেখে ৮২ পয়েন্ট নিয়ে ইস্তাম্বুলের ক্লাবটির শিরোপা নিশ্চিত হয়। দ্বিতীয় স্থানে থাকা চির প্রতিদ্বন্দ্বী ফেনারবাচের সংগ্রহ ৭৭ পয়েন্ট।
২০১৯ সালে সর্বশেষ লিগ শিরোপা জয় করেছিল গ্যালাতাসারে। গত মৌসুমে ইতিহাসের সবচেয়ে হতাশাজনক পারফরমেন্স করে টেবিলের ১৩তম স্থানে ছিল টার্কিশ জায়ান্টরা।
আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি এই মৌসুমে পিএসজি থেকে ধারে খেলতে এসেছেন। চ্যাম্পিয়ন্স লিগে ফেরার ক্ষেত্রে ইকার্দির পাশাপাশি উরুগুইয়ান মিডফিল্ডার লুকাস টোরেইরারও অবদান রয়েছে। পুরো মৌসুমে ইকার্দি করেছেন ২১ গোল।
২০১৪ সালের পর থেকে শিরোপা জেতা হয়নি ফেনারবাচের। আগামী রোববার বহুল প্রত্যাশিত ডার্বিতে মৌসুমের শেষ ম্যাচে ফেনারবাচের বিপক্ষে ম্যাচ শেষেই শিরোপা উদযাপন করবে ওকান বুরুকের দল। গত গ্রীষ্মে ইকার্দি ও টোরেইরার আগমনে পাল্টে যায় গ্যালাতাসারে। এই দুজন ছাড়াও তারা একে একে দলে ভিড়িয়েছে বেলজিয়ান ফরোয়ার্প ড্রিয়েস মার্টিনস, পর্তুগীজ মিডফিল্ডার সার্জিও অলিভিয়েরা ও ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো জানিয়োলোকে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...