বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৪:৩৭
৯২৭
দৌলতখান সংবাদদাতা: ভোলার দৌলতখানে কালা পোল ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিদারউল্লাহ গ্রামের মিঝি-গো এলাকার খালের ওপর দিয়ে রয়েছে ব্রিজটি। ব্রিজটি সংস্কারের অভাবে নড়বড়ে হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সিমেন্টের ঢালাই দেওয়া ¯িøপার গুলোর বেশির ভাগই ভেঙে পরে রড বেরিয়ে এসেছে। পিলার ভেঙে পড়ায় কাঠের তক্তা বসিয়ে কোন রকম যান-চলাচল করছে। ব্রিজের রেলিং অ্যাঙ্গেল গুলো মরিচা ধরে ভেঙ্গে পরে ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী ব্রিজটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ ব্রিজ দিয়ে পারা পারের সময় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। বিপাকে পড়ছেন অটোবাইক, মোটরসাইকেল,ব্যাটারি চালিত বোরাক ও ভ্যানসহ চলাচলকারী যাত্রীরা।
ব্রিজের কাছে বসবাসরত ফাহিমা জানান, ৬ মাস পূর্বে দুপুরে আমার ননদ সহ ৮ জন যাত্রী ওই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারি চালিত বোরাক উল্টে পুকুরে পরে যায়। এতে করে ঘটনা স্থলে রিগান নামের আমার ননদের শিশুর মৃত্যু হয়।এছাড়াও প্রতিমাসে ঘটে ব্রিজটিতে দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ৩০ বছর আগে মিঝি-গো এলাকার খালের ওপর এ কালা পোল ব্রিজ নির্মাণ করে। বর্তমানে ওই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই প্রতিদিন চরপাতা হাই স্কুল,মিয়ার হাট ল্যাবেটারী হাই স্কুল,এম.আর আইডিয়াল স্কুলসহ ১০/১২টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ উপজেলার চরপাতা, চরখলিফা ইউনিয়নের শতশত মানুষ দুর্ঘটনার শঙ্কা মাথায় নিয়ে প্রতিদিন চলাচল করছেন।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম জানান,কালা পোল ব্রিজটি জন গুরুত্বপূর্ণ। তাই ব্রিজটি পুননির্মাণ করা খুবই জরুরি। এই ব্রিজটি সংস্কার না করায় প্রায় দুর্ঘটনার শিকার হয় মানুষ। কিছু দিন আগেও এই ব্রিজ থেকে দুর্ঘটনায় একটি শিশুমারা গেছে।
এ বিষয় দৌলতখান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার জানান,কালা পোল ব্রিজটি পুননির্মাণের জন্য ২০১৯-২০ অর্থ বছরে প্রস্তাব পাঠানো হয়েছে। এখনও অনুমোদন হয়ে আসেনি।অনুমোদন হলেই কাজ শুরু করা হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত