অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে কালা পোল ব্রিজ এখন মরণ ফাঁদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৪:৩৭

remove_red_eye

৮৮৯

দৌলতখান সংবাদদাতা:  ভোলার দৌলতখানে কালা পোল ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিদারউল্লাহ গ্রামের মিঝি-গো এলাকার খালের ওপর দিয়ে রয়েছে ব্রিজটি। ব্রিজটি সংস্কারের অভাবে নড়বড়ে হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সিমেন্টের ঢালাই দেওয়া ¯িøপার গুলোর বেশির ভাগই ভেঙে পরে রড বেরিয়ে এসেছে। পিলার ভেঙে পড়ায় কাঠের তক্তা বসিয়ে কোন রকম যান-চলাচল করছে। ব্রিজের রেলিং অ্যাঙ্গেল গুলো মরিচা ধরে ভেঙ্গে পরে ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী ব্রিজটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ ব্রিজ দিয়ে পারা পারের সময় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। বিপাকে পড়ছেন অটোবাইক, মোটরসাইকেল,ব্যাটারি চালিত বোরাক ও ভ্যানসহ চলাচলকারী যাত্রীরা।
ব্রিজের কাছে বসবাসরত ফাহিমা জানান, ৬ মাস পূর্বে  দুপুরে আমার ননদ সহ ৮ জন যাত্রী ওই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারি চালিত বোরাক উল্টে পুকুরে পরে যায়। এতে করে ঘটনা স্থলে রিগান নামের আমার  ননদের শিশুর মৃত্যু হয়।এছাড়াও প্রতিমাসে ঘটে ব্রিজটিতে দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ৩০ বছর আগে মিঝি-গো এলাকার খালের ওপর এ কালা পোল ব্রিজ নির্মাণ করে। বর্তমানে ওই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই প্রতিদিন চরপাতা হাই স্কুল,মিয়ার হাট ল্যাবেটারী হাই স্কুল,এম.আর আইডিয়াল স্কুলসহ ১০/১২টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ উপজেলার চরপাতা, চরখলিফা ইউনিয়নের শতশত মানুষ দুর্ঘটনার শঙ্কা মাথায় নিয়ে প্রতিদিন চলাচল করছেন।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম জানান,কালা পোল ব্রিজটি জন গুরুত্বপূর্ণ। তাই ব্রিজটি পুননির্মাণ করা খুবই জরুরি। এই ব্রিজটি সংস্কার না করায় প্রায় দুর্ঘটনার শিকার হয় মানুষ। কিছু দিন আগেও এই ব্রিজ থেকে দুর্ঘটনায় একটি শিশুমারা গেছে।
এ বিষয় দৌলতখান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার জানান,কালা পোল ব্রিজটি পুননির্মাণের জন্য ২০১৯-২০ অর্থ বছরে প্রস্তাব পাঠানো হয়েছে। এখনও অনুমোদন হয়ে আসেনি।অনুমোদন হলেই কাজ শুরু করা হবে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...