অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা, দুই যুবক গ্রেপ্তার

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৩৮

remove_red_eye

৩৭৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণার দায়ে মো. সোহাগ (২৬) ও মো. আব্বাস মহাজন (২০) নামের দুই প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার সোহাগ উপজেলার কাচিয়া ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ডের ফুলকাচিয়া গ্রামের মো. সেকান্তর মাঝির ছেলে ও আব্বাস একই ইউনিয়নের কালিরহাট এলাকার মো. আবুল কালামের ছেলে। আজ বৃহস্পতিবার (০১জুন) এদেরকে আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরণ কার হয়েছে। এর আগে বুধবার (৩১ মে) দিবাগত রাতে উপজেলার ফুল কাচিয়া ও কালিরহাট এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৩১ মে ভোলার দৌলতখান থানায় তমল চন্দ্র নামের এক ভুক্তভোগী সোহাগ ও আব্বাসহ চার জনের নামের দুই লাখ ৪০ হাজার টাকা প্রতারণার অভিযোগে মামলা করেন। মামলার আলোকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করেন।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃতরা অভিযোগকারী তমল চন্দ্রের কাছ থেকে জ¦ীনের বাদসা পরিচয়ে বিভিন্ন সময়ে প্রায় দুই লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়।

ভোলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই প্রতরাককে আদালতের ম্যাধমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্য যাচাই করে এর সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
   
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...