অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বিমানবাহিনীর অনুষ্ঠান মঞ্চে হোঁচট খেয়ে পড়লেন প্রেসিডেন্ট বাইডেন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৪১

remove_red_eye

৩৫৮

বিমানবাহিনীর এক অনুষ্ঠান মঞ্চে হোঁচট খেয়ে পড়ে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি আঘাতপ্রাপ্ত হননি এবং পরে তিনি ব্যাপারটি নিয়ে রসিকতাও করেছেন। খবর এএফপি’র।
৮০ বছর বয়সী বাইডেন বৃহস্পতিবার কলোরাডো অঙ্গরাজ্যে ইউএস এয়ার ফোর্স একাডেমির স্নাতকদের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে সূচনা ভাষণ দেওয়ার পর একজন ক্যাডেটের সাথে করমর্দন করে আসনে ফিরে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় বিমান বাহিনীর কর্মকর্তারা তাঁকে সাহায্য করতে ছুটে যান। তবে, প্রসিডেন্টের খুব বেশি সাহায্যের প্রয়োজন ছিল এমন মনে হয়নি। কারও সাহায্য ছাড়াই তাঁকে তাঁর আসনে ফিরে যেতে দেখা গেছে।
তিনি উঠে দাঁড়িয়ে ছোট কালো বালির ব্যাগের মতো যে বস্তুটির সঙ্গে হোঁচট খান সেটির দিকে ইঙ্গিত করেন। হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর বেন লাবোল্ট কিছুক্ষণ পরেই টুইট করেন, তিনি ভালো আছেন। মঞ্চে করমর্দন করার সময় সেখানে একটি বালির ব্যাগ ছিল। সেটিতেই  তিনি হোঁচট খেয়েছেন।
প্রেসিডেন্ট পদে সবচেয়ে বেশী বয়সী বাইডেন ২০২৪ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। এই বছর তাঁর অফিসিয়াল ডাক্তারের রিপোর্টে তাকে শারীরিকভাবে সুস্থ  ঘোষণা করা হয়েছে এবং তিনি নিয়মিত ব্যায়াম করেন।
২০২০ সালের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে জয়ী হওয়ার পরপরই, বাইডেন একটি পোষা কুকুরের সাথে খেলার সময় তার পা ভেঙে ফেলেন।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...