অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মেসির খেলা দেখার জন্য চীনা দর্শনার্থীদের গুনতে হবে ৬৮০ মার্কিন ডলার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

৩১৩

চলতি মাসেই চীনের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি  ম্যাচ খেলবে বিশ^ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।  লিওনেল মেসির খেলা দেখার জন্য চীনা ভক্তদের সর্বোচ্চ ৬৮০ মার্কিন ডলার জন্য ব্যয় করতে হবে বলে শুক্রবার জানিয়েছে আয়োজকরা।
আগামী ১৫ জুন ৬৮ হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন ওয়ার্কার্স স্টেডিয়ামে মুলত: পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে কাতার বিশ্বকাপের শেষ ষোলর লড়াইয়ের, যেখানে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া পরস্পরের মুখোমুখি হয়েছিল। এই গ্রীষ্মে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়তে যাওয়া মেসি ওই ম্যাচে গোল করেছিলেন এবং বিশ্বকাপ শিরোপা জয়ী দলটি ২-১ গোলে জয়লাভ করে।
 আয়োজকরা জানায়, আগামী ৫ ও ৮ জুন দুই ধাপে বিক্রি হতে যাওয়া টিকিটের মুল্য ধার্য্য হয়েছে ৫৮০ইউয়ান (৮২ মার্কিন ডলার) থেকে শুরু করে ৪৮০০ ইউয়ান পর্যন্ত। প্রদর্শনী ম্যাচের টিকিটের এত উচ্চ মুল্য দেখে অনলাইনে নিন্দা জানিয়েছেন অসন্তুষ্ট ভক্তরা। টুইটারের মতো স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে একজন ব্যবহারকারি আয়োজকদের অফিসিয়াল একাউন্টে লিখেছেন,‘আমি আপনাদের ডাকাতির জন্য অভিযুক্ত করছি।’
আরেকজন লিখেছেন,‘ ৪৮০০ ইউয়ান দেয়ার কারণে মেসি কি খেলার সময় আমাদের পিঠে নিয়ে চড়াবেন ? 
উল্লেখ্য ২০১৭ সালের পর এটি হবে মেসির প্রথম চীন সফর।

সুত্র বাসস

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...