বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৪৮
৪৩৫
১২ বছর আগে ইংলিশ ফুটবলে ট্রেবল জয়ের পথে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে ওয়েম্বলিতে হারিয়ে আলোড়ন সৃস্টি করেছিল ম্যানচেস্টার সিটি। তবে এবার সিটির ট্রেবল জয়ের পথে হুমকি হয়ে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগামীকাল শনিবার এফএ কাপের ফাইনালে ইউনাইটেডের মোকাবেলা করতে যাচ্ছে সদ্য প্রিমিয়ার লিগের শিরোপা জয়ী সিটি।
টানা তৃতীয় বারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জয় করা ম্যানচেস্টার সিটি দ্বিতীয় কোন ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল শিরোপা জিততে মাত্র দুই জয় দূরে আছে। এর আগে ১৯৯৯ সালে ইংলিশ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের শিরোপা জয় করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সিটির বর্তমান সাফল্য এবং তাদের চ্যালেঞ্জ করার মতো ইউনাইটেডের আশাবাদী অবস্থান দুই দলের সামনে একটি অকল্পনীয় পরিস্থিতির সৃস্টি করেছে। সর্বশেষ ২০১১ সালে ওয়েম্বলিতে এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল।
জাতীয় স্টেডিয়ামের ওই শোডাউনের কয়েক সপ্তাহ পর পাঁচ বছরের মধ্যে চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জয় করে ইউনাইটেড। সেই সঙ্গে পৌঁছে যায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।
তবে অ্যালেক্স ফার্গুসনের অধীনে ইউনাইটেডের সেই সোনালী যুগ আর নেই। কয়েক দশকের অব্যবস্থাপনার কারণে ক্ষতবিক্ষত হয়ে শিরোপা খরায় থাকা সিটিও সেই সময় ওয়েম্বলিতে গিয়ে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছিল ইউনাইটেডকে।
ওই সময় নগর প্রতিদ্বন্দি ক্লাবটির উপর ইউনাইটেডের শ্রেষ্ঠত্ব এমন ছিল যে ভক্তরা ওল্ড ট্রাফোর্ডে একটি ব্যানার প্রদর্শন করেছিল যেখানে উল্লেখ করা হয়েছিল কত বছর আগে সর্বশেষ ট্রফি জয় করেছে সিটি। ২০১১ সালে সিটিজেনদের হতাশ করে ব্যানারে লেখা সংখ্যাটি ছিল ৩৫। তবে এরপরেই এক বিবৃতিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ঘোষনা করেছিল সিটিজেনরা।
২০০৮ সালে শেখ মনসুরের মালিকানাধীন আবুধাবী ভিত্তিক গ্রুপ মালিকানা নেয়ার পর যখন ব্যপক অর্থ ব্যয়ে খেলোয়াড় সংগ্রহ করতে শুরু করে তখন প্রিমিয়ার লিগের আলোচনায় উঠে আসে সিটি। ২০০৯ সালেও সিটিকে ইউনাইটেডের হুমকি হয়ে ওঠার বিষয় নাকচ করে দিয়ে ক্লাবটিকে ‘ ঝামেলা পাকানো প্রতিবেশি’ হিসেবে উল্লেখ করেছিলেন ফার্গুসন।
কিন্তু কোচ রবার্তো মানচিনির অধীনে ক্রমেই উন্নতি করতে থাকে সিটি এবং এর প্রতিফলন ঘটায় এফএ কাপের সেমিফাইনালে। বিপুল অর্থে যোগ দেয়া ইয়াইয়া তোরের গোলেই ওই ম্যাচে জয়লাভ করে আকাশী জার্সির দল সিটি। ফলে এতাদিন ধরে যে পরাজয় সিটিকে জর্জরিত করে আসছিল, সেটি যেন এক ঝটকাতেই মুছে যায়।
২০১১ সালের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পর চলতি বছর প্রিমিয়ার লিগের ৭টি শিরোপাসহ এ পর্যন্ত ১৫টি শীর্ষ ট্রফি জয় করেছে ম্যানচেস্টার সিটি। আর পেপ গার্দিওলা প্রধান কোচ হিসেবে যোগ দেয়ার পর ক্লাবটি অনন্য এক উচ্চতায় পৌঁছে গেছে। সর্বশেষ ছয় মৌসুমে পাঁচটি লিগ শিরোপা জয় করেছে সিটিজেনরা।
অপরদিকে ওই সময়কালে ইউনাইটেড জয় করেছে মাত্র ছয়টি শীর্ষ ট্রফি। তন্মধ্যে সর্বশেষ ট্রফিটি তারা জয় করেছে ২০১৩ সালে ফার্গুসনের আমলে।
তবে এই মৌসুমে ইউনাইটেডের ট্রফি খরা দূর করেছেন কোচ এরিক টেন হাগ। ছয় বছর পর এই মৌসুমে ট্রাফি জয় করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। একই সঙ্গে তৃতীয় অবস্থান নিয়ে প্রিমিয়ার লিগের মৌসুম শেষ করা এবং এফএ কাপের ফাইনাল খেলা ইউনাইটেডের জন্য উৎসাহজনক। আর এফএ কাপের অল ম্যানচেস্টার ফাইনালে চ্যাম্পিয়নদের হারাতে পারাটা হবে ইউনাইটেডের জন্য আরেকটি গুরুত্বপুর্ন মাইল ফলক।
টেন হাগ বলেন,‘ এটি সত্যি যে আমরা সম্ভবত বর্তমান সময়ের সেরা দলটির বিপক্ষে খেলতে যাচ্ছি। সেখানেও সুযোগ আছে, তবে আমাদেরকে সর্বস্ম দিয়ে খেলতে হবে।’
সুত্র বাসস
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত