বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:১৯
১২১৭
লালমোহন প্রতিনিধি : দীর্ঘ ২ মাস ১০ দিন ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মামলায় জেল খাটার পর পুলিশের ডিএনএ রির্পোটের পর জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি ধর্ষণকারী নয়। এমন ঘটনা ঘটেছে ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দ্বীন মোহাম্মদের ছেলে মো. রাসেলের সাথে। তবে মিথ্যা এই ধর্ষণ মামলায় বুধবার ভোলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক তাকে ওই ধর্ষণ মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেন। পরে বৃহস্পতিবার বিকালে রাসেল এলাকায় ফিরলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন লর্ডহার্ডিঞ্জের দ্বীপবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন জুলহাসের নেতৃত্বে স্থানীয়রা। এসময় তাকে নিয়ে হোন্ডা শোডাউনও করা হয়।
জানা যায়, একই এলাকার মৃত আলী আজমের মেয়ে শাহনাজ তার নবজাতক সন্তানের পরিচয় দাবী করে রাসেলের বিরুদ্ধে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ রাসেলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এরপর আদালতের নির্দেশে শাহনাজের সন্তান ও রাসেলের ডিএনএ টেষ্টের জন্য ডিএনএ এনালিস্ট সিআইডি, বাংলাদেশ পুলিশ মালিবাগ, ঢাকায় প্রেরণ করে। পরে ডিএনএ পরীক্ষার ফলাফলে (মেমো নং ১৯-০১৮৫৩/১) প্রমাণিত হয় রাসেল শাহনাজের সন্তানের পিতা নয়।
এদিকে মিথ্যা এই মামলায় রাসেলকে হয়রানী করার প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। তারা বলেন, ইউপি সদস্য রহিম মেম্বার ও স্থানীয় সেলিম, রাকিব, মঞ্জু, আমির হোসেন জাহাঙ্গির এবং রহমত উল্যাহ ইন্দন দিয়ে শাহনাজকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও সম্মানহানী করেছে রাসেলের। শিগগিরই প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক