বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১৫
৪১৫
জনপ্রিয় গ্যাজেট নির্মাতা সংস্থা বোট নিয়ে এলো নতুন ইয়ারফোন। সংস্থার দাবি, ইয়ারফোনটি মাত্র ১০ মিনিট চার্জ দিলে ১০ ঘণ্টা পর্যন্ত চলতে পারবে। এছাড়া আরও একটি নতুন ফিচার দেওয়া হয়েছে এতে। তা হচ্ছে টাচ সোয়াপ। হ্যাঁ, এই প্রথম কোনো ইয়ারফোন আনলো বোট। যেখানে ফুল টাচ সোয়াপ পাবেন ব্যবহারকারীরা।
বোট রোকেরজ ২৫৫ টাচ নামের ইয়ারফোনটিতে বায়োনিক সাউন্ড ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা উন্নতমানের সাউন্ড কোয়ালিটি পাবেন। ব্লুটুথ ৫.৩ এর মাধ্যমে কানেক্ট করতে পারবেন স্মার্টফোনে। সঙ্গে এতে দেওয়া হয়েছে ১০ এমএম ডাইনামিক ড্রাইভার।
ইয়ারবাডটিতে ব্যবহারকারীরা পাবেন ২০০ এমএএইচ ব্যাটারি। ইয়ারফোনটি একবার পুরো চার্জ দিলে একটানা ৩০ ঘণ্টা পর্যন্ত চলতে পারবে। এছাড়া ১০ মিনিট চার্জ করলে ১০ ঘণ্টা চালাতে পারবেন ইয়ারফোনটি। চার্জ দেওয়ার জন্য পাবেন টাইপ সি পোর্ট।
এছাড়া এতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার দেওয়া হয়েছে। ক্লিয়ার কলিংয়ের জন্য এতে ইএনএক্স প্রযুক্তিও দেওয়া হয়েছে। ইয়ারফোনটি পানি ও ধুলা প্রতিরোধের জন্য IPX5 রেটযুক্ত। অর্থাৎ বৃষ্টিতে এবং সাঁতারের সময়ও পরে থাকতে পারবেন ইয়ারফোনটি।
ভারতে বোট রোকেরজ ২৫৫ টাচ ইয়ারফোনটির দাম থাকছে মাত্র ১ হাজার ৪৯৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৯০০ টাকা। বোটের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে কিনতে পারবেন ইয়ারফোনটি।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত