বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:২৭
৩৬১
দাবানল ছড়িয়ে পড়ার মুখে কানাডার কুইবেক প্রদেশের একটি শহর থেকে শুক্রবার প্রায় ১০ হাজার লোককে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
সেন্ট লরেন্স নদীর উত্তর তীরের শহর সেপ্ট ইলেসের মেয়র স্টিভ বিউপ্রে স্থানীয় জরুরী অবস্থা ঘোষণা করেন এবং আশপাশের দাবানল রাতারাতি ‘খুব দ্রুত অগ্রসর’ হওয়ার পর লোকদের বাধ্যতামূলকভাবে সরিয়ে নেয়ার ঘোষণা দেন।
স্থানীয় সময় (গ্রীনিচ মান সময় ২১০০) বিকেল ৪টার মধ্যে বাসিন্দাদেরকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে বলা হয়েছে।
কুইবেকের সংসদ সদস্য স্টিফেন লাওজন অটোয়াতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, সেপ্ট ইলেসের প্রায় ১০ হাজার বাসিন্দা বা জনসংখ্যার এক তৃতীয়াংশ বাস্তুচ্যুত হবে।
বৃহস্পতিবার প্রদেশের উত্তরে চাপাইসের ৫শ’ বাসিন্দাদের সরিয়ে নেয়ার পর এই ঘোষণা দেয়া হয়।
‘কুইবেকে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে’ উল্লেখ করে লাওজন বলেন, প্রায় ১শ’টি জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে, যা ‘গতকালের চেয়ে অনেক বেশি’, এর মধ্যে প্রায় ২০টি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।
২.৭ হেক্টরেরও বেশি এলাকা পুড়ে যাওয়ার পরেও কানাডা জুড়ে ২১০টিরও বেশি এলাকায় আগুন জ্বলছে। শুক্রবারের আদেশের আগে মোট ২৯ হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছিল।
মে মাসে দেশের পশ্চিমে বড় ধরনের অগ্নিকান্ডের পর, বিশেষকরে আলবার্টা এবং সাসকাচোয়ানের প্রেইরি প্রদেশে, গরম, শুষ্ক আবহাওয়ার পর গত সপ্তাহে অগ্নিনির্বাপণ আটলান্টিক উপকূলে নোভা স্কোটিয়াতে স্থানান্তরিত হয়।
কর্মকর্তারা আশা করেছিলেন, রেকর্ড-ব্রেকিং তাপপ্রবাহের পরে সপ্তাহান্তে বৃষ্টি এবং শীতল আবহাওয়ার পূর্বাভাস স্বস্তি আনবে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বিল ব্লেয়ার বলেন, অগ্নিনির্বাপক প্রচেষ্টা জোরদার করার জন্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় এক অগ্নিনির্বাপক কর্মী আসছেন এবং অটোয়া নোভা স্কোটিয়াতে সাহায্যের জন্য সামরিক বাহিনী মোতায়েন শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের বলেন, ‘এটি উপকূল থেকে উপকূল পর্যন্ত অনেক মানুষের জন্য একটি ভীতিকর সময়।’
নোভা স্কোটিয়ায় দাবানলে প্রায় ২০০টি বাড়ি ধ্বংস হয়েছে এবং প্রায় ২০ হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।
সুত্র বাসস
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত