অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় গরুসহ এক চোর আটক

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জুন ২০২৩ রাত ০৯:৩৫

remove_red_eye

৪৮৯

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় একের পর এক কৃষকের গরু-মহিষ চুরি করে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোর চক্র। এতে কৃষক দিশেহারা হয়ে পড়ে। কৃষক চোর থেকে নিজের পালিত গরু-মহিষকে বাঁচাতে রাত জেগে পাহাড়া দেয়। গত ১ মাসে সংঘবদ্ধ চক্রটি কৃষকের পালিত শতাধিক পশু নিয়ে যায় বলে জানিয়েছেন একাধিক কৃষক।
এদিকে কৃষকের একের পর এক অভিযোগে গরু চোরকে ধরতে চরাঞ্চল সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গরু চোর চক্রের কোন সদস্যকে আটক করতে না পারায় ক্ষোভ রয়েছে কৃষকের। তবে সংঘবদ্ধ চোর চক্রটি ধরতে পুলিশ দিন-রাত পরিশ্রম করছেন বলে জানিয়েছেন ওসি সাইদ আহমেদ।
এদিকে মোঃ সোহেল নামে এক কৃষকের গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এক গরু চোরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। ওই সময় চক্রের অপর ৩ সদস্য পালিয়ে যায়। পরে ওই কৃষক বাদী হয়ে আটককৃত চোরের নামে থানায় মামলা করে।
শনিবার (৩ জুন) দুপুর ২ টায় আটককৃত চোরকে মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ ।
এর আগে গত বুধবার (৩১ মে) দিবাগত রাত ১১ টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৯নং ওয়ার্ডের পাকা সড়কে ওপরে গরু সহ চোরকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ খবর দিলে আটক করে থানায় নিয়ে যায়। পরে দুইদিন পর থানায় মামলা নিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
আটককৃত গরু চোর হলেন, মোঃ মোকশেদ। তিনি উপজেলার হাজীরহাট ইউনিয়নের বাসিন্দা চরফৈজুদ্দিন গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবু তাহেরের ছেলে।
কৃষক সোহেল জানান, সংঘবদ্ধ গরু চোর চক্রটি একের পর এক গরু-মহিষ চুরি করে নিয়ে যায়। বিষয়টি পুলিশসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে কোন সুফল না পেয়ে নিজেরাই রাত জেগে পাহাড়া দিচ্ছি। কিন্তু এর মধ্যে চোর চক্রটি গত এক মাসে শতাধিক গরু-মহিষ চুরি করে নিয়ে গেছে।
তিনি আরও জানান,  গত বুধবার (৩১ মে) রাত ১১ টার দিকে সংঘবদ্ধ চোর চক্রের ৪ জন মিলে আমার গোয়াল ঘর থেকে একটি বড় (আবাল) গরু নিয়ে যাচ্ছে। পরে প্রতিবেশীদের নিয়ে চোর চক্রেকে ধাওয়া করে পাকা সড়কে ওপর থেকে চুরি করে নিয়ে যাওয়া গরুসহ মোঃ মোকশেদ নামে চোরকে আটক করি। ওই সময় অপর সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ আটককৃত চোরকে থানায় নিয়ে যায়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, গরু-মহিষ চুরি বেড়ে গেছে। সংঘবদ্ধ চক্রটি ধরতে পুলিশ দিন-রাত পরিশ্রম করছে। তবে যাদের গরু-মহিষ চুরি হচ্ছে তাদের লিখিত অভিযোগ ও মামলা করতে বললে কৃষক রাজি হন না। তারা সবাই মৌখিক অভিযোগ দেয়।
তিনি আরও জানান, শনিবার আটককৃত চোরকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...