অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় ৫ দিন পরও অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি পুলিশ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জুন ২০২৩ রাত ০৯:৫০

remove_red_eye

৪৪৪

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ৫ দিন অতিবাহিত হওয়ার পরও অপহৃত এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহৃত পরীক্ষার্থী সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। ব্যবহারিক পরীক্ষার দেওয়ার সময় রাস্তা ওপর থেকে জোর করে মোটরসাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা।
এই ঘটনায় শুক্রবার (২ জুন) থানায় অপহরণের মামলা করেন অপহৃত পরীক্ষার্থীর পিতা।
মামলার আসামী হলেন, মোঃ নাঈম (১৮)। তিনিও সাকুচিয়া মাধ্যািমক বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে এবার এস এস সি পরীক্ষায় অংশগ্রহন করে। তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বেল্লালের ছেলে।
এদিকে শনিবার (৩ জুন) বিকেল ৪ টায় মেয়েকে ফিরে পেতে সাংবাদিকদের কাছে আকুতি জানান অপহৃত পরীক্ষার্থীর পিতা মোঃ আহসান উল্লা ভূইয়া।
তিনি জানান, ২৯ মে সকাল ৯ টায় আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে ঘর থেকে বের হন।  কেন্দ্র সংলগ্ন রাস্তার ওপর থেকে জোর করে মোটরসাইকেল তুলে নিয়ে যায় মোঃ নাঈম। পরে তিনি কয়েকজন প্রতিবেশীকে নিয়ে নাঈমের বাড়িতে গিয়ে ঘটনাটি জানলে তার অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে ওঠে মারধর করতে তেড়ে আসে। এমনকি সবার সামনে এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে মেয়েকে বিভিন্ন রকম হুমকী দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
তখন ভয়ে মামলা না করলেও ঘটনাটি মনপুরা থানাকে মৌখিক অভিযোগ করি। পরে আতœীয়-স্বজনদের সাথে আলাপ করে শুক্রবার থানায় মামলা করি। অপহরণকারী মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলার আশংকা করছেন তিনি। পরে মেয়েকে দ্রæত উদ্ধারে সবার সহযোগিতা দাবী করেন পিতা।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, থানায় অপহরণের মামলা হয়েছে। আসামীকে আটকসহ মেয়েকে উদ্ধারে পুলিশ অভিযানে রয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...