মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩রা জুন ২০২৩ রাত ০৯:৫০
৪৫৬
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ৫ দিন অতিবাহিত হওয়ার পরও অপহৃত এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহৃত পরীক্ষার্থী সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। ব্যবহারিক পরীক্ষার দেওয়ার সময় রাস্তা ওপর থেকে জোর করে মোটরসাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা।
এই ঘটনায় শুক্রবার (২ জুন) থানায় অপহরণের মামলা করেন অপহৃত পরীক্ষার্থীর পিতা।
মামলার আসামী হলেন, মোঃ নাঈম (১৮)। তিনিও সাকুচিয়া মাধ্যািমক বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে এবার এস এস সি পরীক্ষায় অংশগ্রহন করে। তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বেল্লালের ছেলে।
এদিকে শনিবার (৩ জুন) বিকেল ৪ টায় মেয়েকে ফিরে পেতে সাংবাদিকদের কাছে আকুতি জানান অপহৃত পরীক্ষার্থীর পিতা মোঃ আহসান উল্লা ভূইয়া।
তিনি জানান, ২৯ মে সকাল ৯ টায় আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে ঘর থেকে বের হন। কেন্দ্র সংলগ্ন রাস্তার ওপর থেকে জোর করে মোটরসাইকেল তুলে নিয়ে যায় মোঃ নাঈম। পরে তিনি কয়েকজন প্রতিবেশীকে নিয়ে নাঈমের বাড়িতে গিয়ে ঘটনাটি জানলে তার অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে ওঠে মারধর করতে তেড়ে আসে। এমনকি সবার সামনে এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে মেয়েকে বিভিন্ন রকম হুমকী দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
তখন ভয়ে মামলা না করলেও ঘটনাটি মনপুরা থানাকে মৌখিক অভিযোগ করি। পরে আতœীয়-স্বজনদের সাথে আলাপ করে শুক্রবার থানায় মামলা করি। অপহরণকারী মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলার আশংকা করছেন তিনি। পরে মেয়েকে দ্রæত উদ্ধারে সবার সহযোগিতা দাবী করেন পিতা।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, থানায় অপহরণের মামলা হয়েছে। আসামীকে আটকসহ মেয়েকে উদ্ধারে পুলিশ অভিযানে রয়েছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত