অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইউক্রেনের দিনিপ্রো শহরের আবাসিক এলাকায় বিমান হামলায় ২০ জন আহত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জুন ২০২৩ বিকাল ০৫:২৭

remove_red_eye

৩৩২

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহরের একটি আবাসিক এলাকায় শনিবার মধ্য রাতে বিমান হামলায় ২০ জন আহত হয়েছে এবং তিন শিশু গুরুতর অবস্থায় রয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি হামলার জন্য রাশিয়াকে দায়ী করে বলেছেন, ধ্বংসস্তুপের নিচে আরও বেশি লোক আটকা পড়েছে।
ইউক্রেনের উপর রাশিয়ার বিমান হামলা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৃদ্ধি পেয়েছে।
কিয়েভ কয়েক মাস ধরে বলেছে, তারা মস্কোর দখলদার বাহিনীর বিরুদ্ধে একটি বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, কারণ ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে তারা হারিয়ে যাওয়া অঞ্চল পুনরুদ্ধার করতে চায়।
জেলেনস্কি বলেছেন, শনিবারের হামলা দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত করেছে।
শনিবার জেলেনস্কি ফেসবুক পোস্টে বলেছেন, ‘রাশিয়ানরা শহর আক্রমণ করেছে।’
‘তারা দুটি দোতলা আবাসিক ভবনের মধ্যে হামলা করেছে। দুর্ভাগ্যবশত, ধ্বংসস্তুপের নিচে লোকজন আটকা পড়ে রয়েছে।’
জেলেনস্কির পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসপ্রাপ্ত ভবনে অনুসন্ধান চালাচ্ছেন।
দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লাইসাক বলেছেন, ‘ফিধোরোডনেনস্কা সম্প্রদায়ের পাঁচ শিশু শত্রুর হামলায় আহত হয়েছে।’
‘তিন ছেলের অবস্থা এখন গুরুতর বলে ডাক্তাররা জানিয়েছেন। তারা অপারেশন কক্ষে আছেন।’
তিনি বলেন, ‘আহতের মোট সংখ্যা বেড়ে ২০ জন হয়েছে। এর মধ্যে ১৭ জন হাসপাতালে ভর্তি আছে।’
‘উদ্ধারকারীরা একটি ছিন্নভিন্ন ঘরের ধ্বংসস্তুপের নিচে লোকজনের সন্ধান অব্যাহত রেখেছে। সম্ভবত সেখানে একটি শিশু রয়েছে।’

সুত্র বাসস

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...