অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ফুটবলকে বিদায় জানালেন এ্যাটাকিং আইকন ইব্রাহিমোভিচ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই জুন ২০২৩ বিকাল ০৫:৪১

remove_red_eye

৩৯৩

দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন আক্রমনভাগে অনেক ফুটবলারের আদর্শ হিসেবে পরিচিত জøাটান ইব্রাহিমোভিচ। রোববার সিরি-এ লিগের মৌসুম শেষ হবার সাথে সাথে এসি মিলানের এই তারকা ফরোয়ার্ড ফুটবলীয় ক্যারিয়ারের সমাপ্তির ঘোষনা দেন। যা অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল।
ভেরোনাকে ৩-১ গোলে হারিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে মিলান কাল সিরি-এ মৌসুম শেষ করেছে। সান সিরোর এই ম্যাচের পর ইব্রাহিমোভিচ বলেছেন, ‘এই মুহূর্তটা ফুটবলকে বিদায় জানানোর সময়। এই মুহূর্তে অনেক কিছুই আমার মনে পড়ছে। মিলানকে বিদায় জানাচ্ছি, সেই সাথে ফুটবলকেও।’
সাতবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের বিদায় জাননোর ক্ষনটি খুব ছিল একেবারেই সাদামাটা। ৪১ বছর বয়সী প্রিয় তারকাকে মিলানের সমর্থকরা আবেগ দিয়েই বিদায় জানিয়েছেন। 
দ্বিতীয় মেয়াদে ২০১৯ সালে মিলানে ফিরে এসেছিলেন সুইডিশ এই তারকা। আগের দুই বছরের মধ্যে ২০২১ সালে তিনি সিরি-এ শিরোপা জয় করেছিলেন। ইব্রাহিমোভিচ বলেন, ‘প্রথমবার আমি যখন এখানে এসেছিলাম তখন তোমরা আমাকে আনন্দ দিয়েছিলে। দ্বিতীয়বার তোমরা আমাকে ভালবাসা দিয়েছো। এখানে সবাই আমাকে দারুনভাবে স্বাগত জানিয়েছে। আমার মনে হয়েছিল বাড়ি ফিরে এসেছি। জীবনের বাকি সময়টা মিলানের সমর্থক হয়েই থাকতে চাই।’
পুনরায় সান সিরোতে ফিরে এসে মিলানের পুনরুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইব্রাহিমোভিচ। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সহায়তা করার পাশাপাশি গত মৌসুমে মিলানের সিরি-এ লিগ শিরোপা জয়ে তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। অবসরের ঘোষনা দিতে গিয়ে সাংবাদিকদের সামনে ইব্রাহিমোভিচ বলেছেন, ‘সাংবাদিকরা যখন আমাকে ভবিষ্যত নিয়ে প্রশ্ন করতো তখন আমি ভয় পেতাম। কিন্তু এখন আমি সবকিছু গ্রহণ করে নিয়েছি, আমি প্রস্তুত। এই জীবনে আমি সবকিছু পেয়েছি। ফুটবল আমাকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলেছে। এর মাধ্যমে আমি মানুষকে চিনতে শুরু করেছি। যা অন্য কোনভাবে সম্ভব ছিলনা। ফুটবলের কারনে পুরো বিশ্বে সফর করতে পেরেছি, এজন্য ফুটবলকে ধন্যবাদ।’
বর্ণাঢ্য ক্যারিয়ারে ইব্রাহিমোভিচ নেদারল্যান্ড, ইতালি, স্পেন ও ফ্রান্সে লিগ শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন   করেছেন। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০১৭ সালে ইউরোপা লিগ জয়ের মাধ্যমে একমাত্র ইউরোপীয়ান শিরোপা জয় করেছিলেন। 
২০০৬-২০০৯ সাল পর্যন্ত এই সান সিরোতে ইন্টার মিলানের জার্সি গায়ে টানা তিনটি সিরি-এ শিরোপা জয় করেছেন। আর এই স্টেডিয়াম থেকেই কাল বিদায়ের ঘোষনা দিলেন। ইনজুরির কারনে স্টিফানো পিওলির দলের হয়ে মিলানে এ মৌসুমে খুব একটা মাঠে নামতে পারেননি। গত মে মাসে বাম হাঁটুর অস্ত্রোপচারের পর ফেব্রুয়ারিতে মাঠে ফিরেছিলেন। গত বছর জুলাইয়ে নতুন একটি চুক্তির শর্তে তিনি স্বাক্ষর করেছিলেন যেখানে উল্লেখ ছিল এক মিলিয়ন ইউরোর নির্দিষ্ট বেতনে তিনি মিলানে খেলবেন, এর সাথে বোনাসের মোটা অঙ্ক তো রয়েছেই। কিন্তু ঐ চুক্তির পর ইব্রাহিমোভিচ মাত্র একটি ম্যাচে মূল একাদশে খেলেছিলেন। মার্চে উদিনেসের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে  জয়ের ম্যাচটিতে এক গোল করেন। এবারের লিগে ঐ একটি মাত্র গোল করে সবচেয়ে বেশী খেলোয়াড় হিসেবে সিরি-এ লিগের ইতিহাসে তিনি রেকর্ড গড়েন। এরপর এপ্রিলে প্রাক-ম্যাচ অনুশীলনে কাফ ইনজুরিতে পরে ছিটকে যান।

সুত্র বাসস





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...