অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


মনপুরার অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে মুন্সীগঞ্জ থেকে উদ্ধার


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৫ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:২৫

remove_red_eye

৫০৮

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে ঢাকার মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি অপহরণের অভিযোগে মামালার আসামী অপর পরীক্ষার্থীকে আটক করে নিয়ে আসা হয় মনপুরায়।
সোমবার সকাল সাড়ে ১০ টায় আদালতের মাধ্যমে মামলার আসামীকে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়। অপরদিকে উদ্ধাকৃত এসএসসি পরীক্ষার্থীকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে তুলে দেওয়া হয়। এই তথ্য নিশ্চিত করেন মনপুরা থানার ওসি সাইদ আহমেদ।
আটককৃত আসামী হলেন, মোঃ নাঈম (১৮)। তিনিও সাকুচিয়া মাধ্যািমক বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে এবার এস এস সি পরীক্ষায় অংশগ্রহন করে। তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বেল্লালের ছেলে।
জানা যায়, গত ২৯ মে সকাল ৯ টায় ব্যবহারিক পরীক্ষার দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে সাকুচিয়া বিদ্যালয়ের ছাত্রী। পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে জোর করে হোন্ডা তুলে অপহরণ করে নিয়ে যায় নাঈম। ঘটনা জানার পর ওই পরীক্ষার্থীর বাবা মেয়েকে ফিরে পেতে নাঈমের বাড়িতে যায়। তখন নাঈমের অভিভাবক ওই ছাত্রীর অভিভাবকদের ওল্টো হুমকী দেয় ও মারধর করতে তেড়ে আসে। পরে ২ জুন ওই ছাত্রীর পিতা বাদী হয়ে মনপুরা থানায় নাঈমকে আসামী করে অপহরণ মামলা করে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহৃত পরীক্ষার্থী ও মামলার আসামীকে ঢাকার মুন্সীগঞ্জ থেকে আটক করে মনপুরা নিয়ে আসা হয়েছে। আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে ও পরীক্ষার্থীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...