লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:৩৪
৪৫৯
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন বাজারে ভয়াবহ অগ্নিকাÐে পুড়ে ছাই হয়ে গেছে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান। সোমবার বিকাল আনুমানিক ৩ টার দিকে পৌরশহরের মোল্লা জামে মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও স্থানীয়দের অন্তত দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের। বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে এ অগ্নিকাÐের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ সময় এক ফায়ারম্যানসহ আহত হয়েছেন মোট দুইজন।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- মোবাইলের দোকান, বইয়ের লাইব্রেরী, লেপতোষকের দোকান ও হোমিওপ্যাথিক দোকানসহ ১৪টি দোকান।
এ ব্যাপারে লালমোহন বাজার ব্যবসায়ী সতিরি সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, আনুমানিক ৩ টার দিকে অগ্নিকাÐের খবর শুনে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেই। এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ১৪ ব্যবসায়ীর অন্তত ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া, অগ্নিকাÐের বিষয়টি এমপি মহোদয়কে জানালে তিনি সার্বক্ষণিক খোঁজ নিয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভোলার উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান, আগুনের খবর পেয়ে প্রথমে লালমোহন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতার জন্য নিয়ন্ত্রণ করা অসম্ভব হওয়ায় আরো তিনটি ইউনিট এসে কাজ করে। মোট ৪ টি ইউনিট ও স্থানীয়দের অন্তত দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাÐের সূত্রপাত।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনার শুরু থেকে আগুন নিয়ন্ত্রণে আসা ফায়ার সার্ভিস কর্মীদের কাজ নির্বিঘœ করতে পুলিশ সহায়তা করেছে। আইনি কাজ শেষ না হাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকবে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত