অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ঢাবি’র বিজ্ঞান ইউনিট এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুন ২০২৩ বিকাল ০৫:০৭

remove_red_eye

৪৩৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’-এ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। 
আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।
এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৭ হাজার ৭শ’ ৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ১ শ’ ৯ জন। ‘বিজ্ঞান ইউনিট’-এ মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৮শ’ ৫১টি। ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৭শ’ ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা ২শ’ ১২ জন। ‘চারুকলা ইউনিট’-এ মোট আসন সংখ্যা রয়েছে ১৩০টি।
পরীক্ষার বিস্তারিত ফলাফল  ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ  ওয়েবসাইটে জানা যাবে। 
এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য  উট ঝঈও ˂ৎড়ষষ হড়˃  এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য  উট ঋজঞ ˂ৎড়ষষ হড়˃  টাইপ করে ১৬৩২১ নম্বরে ংবহফ  করে ফিরতি  ঝগঝ -এ ফলাফল জানা যাবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে আগামী ১৮ জুন  বিকাল ৩টা থেকে ০৬ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
‘বিজ্ঞান ইউনিট’-এ বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ৬ জুন থেকে ১৪ জুনের মধ্যে অফিস চলাকালীন সময়ে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে একই অফিসে জমা দিতে হবে। ‘চারুকলা ইউনিট’-এ বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ৬ জুন থেকে ১২ জুনের মধ্যে অফিস চলাকালীন সময়ে চারুকলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে একই অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ৬ জুন থেকে ১২ জুনের মধ্যে ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অফিসে এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য চারুকলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
উল্লেখ্য, গত ১২ মে শুক্রবার ‘বিজ্ঞান ইউনিট’ এবং ২৯ এপ্রিল শনিবার ‘চারুকলা ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সুত্র বাসস

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...