অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইউক্রেন থেকে শস্য আমদানিতে ইইউ’র নিষেধাজ্ঞা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুন ২০২৩ বিকাল ০৫:১৪

remove_red_eye

৩৪৮

ইউরোপীয় ইউনিয়ন তাদের কৃষকদের স্বার্থ রক্ষায় ইউক্রেনের কৃষি পণ্য আমদানির উপর পাঁচ দেশের আরোপ করা নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়াবে। সোমবার কমিশন এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর মস্কো কৃষ্ণ সাগরের বন্দরগুলো অবরোধ করে রাখায় ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেশি দেশগুলোতে স্থলপথে আরো বেশি পণ্য রপ্তানি করতে বাধ্য হয়।
ইইউ তাদের যুদ্ধ বিধ্বস্ত প্রতিবেশি দেশের সাথে সংহতির স্মারক হিসেবে ২০২২ সালের মে মাসে ইউক্রেনের কৃষি পণ্যের আমদানি শুল্ক স্থগিত করে।
কিন্তু পূর্ব ইউরোপীয় দেশগুলোতে ইউক্রেনে উৎপাদিত শস্য আমদানির ফলে বাজার সয়লাব হয়ে যায়, এতে স্থানীয় কৃষিপণ্যের দামের ওপর বিরূপ প্রভাব পড়ে। এরফলে বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া এবং স্লোভাকিয়া এপ্রিলে একতরফাভাবে কিয়েভ থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করে।
ওই মাসের শেষের দিকে এ বিষয় ব্রাসেলস পাঁচটি দেশের সাথে একটি চুক্তিতে পৌঁছায়। দেশ পাঁচটি হলো বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া এবং স্লোভাকিয়া। সোমবার এই চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তারা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর এমন পদক্ষেপ গ্রহণ করে। শস্য মৌসুমে দেশগুলোতে প্রয়োজনীয় লজিস্টিক সুবিধা এবং শস্য ভান্ডারের অপ্রতুলতায় ইউক্রেন থেকে ৪টি কৃষিপণ্য আমদানিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর অনুমতি দেয়া হয়। এই পণ্যগুলো হলো গম, ভূট্টা, রাইসরিষা এবং সূর্যমুখী বীজ।

সুত্র বাসস

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...