অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বাখমুতে সেনাবাহিনীর অগ্রসর হওয়ার প্রশংসা জেলেনস্কির ॥ হামলা প্রতিহতের দাবি রাশিয়ার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুন ২০২৩ বিকাল ০৫:২১

remove_red_eye

৩১৩

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বিধ্বস্ত বাখমুত শহরের কাছে এগিয়ে যাওয়ায় তার সৈন্যদের প্রশংসা করেছেন।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তারা বড়ো ধরনের হামলা প্রতিহত করেছে।
পোপ ফ্রান্সিসের শান্তির দূত ইতালিয়ান কার্ডিনাল মাটিও ঝুপি দুদিনের আলোচনার উদ্দেশ্যে কিয়েভ পৌঁছানোর প্রেক্ষাপটে সোমবার উভয়পক্ষ এ পাল্টাপাল্টি দাবি করলো।   
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, সাবাশ যোদ্ধারা! আমরা দেখছি সেখানে আমরা যে পদক্ষেপই নিই রাশিয়া কেমন হিস্টোরিয়া গ্রস্তের মতন আচরণ করে। শত্রুরা  জানে  ইউক্রেন জিতবে।
এর আগে ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী গানা মালইয়ার যুদ্ধক্ষেত্রে কিছু অগ্রগতির উল্লেখ করেছিলেন।
তিনি বলেছেন, বাখমুত এখনও শত্রুতার মূল কেন্দ্র রয়ে গেছে। আমরা সেখানে ব্যাপকভাবে অগ্রসর হচ্ছি।
রাশিয়া মে মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছিল।
ইউক্রেন বলেছে, তারা বাখমুতের পুন:নিয়ন্ত্রণ নিতে বড়ো ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।
তবে এ হামলা কবে নাগাদ শুরু করবে ইউক্রেন সে সম্পর্কে কিছু বলেনি।
এদিকে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রবিবার ইউক্রেন দক্ষিণাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পাঁচটি সেক্টরে বড়ো ধরনের হামলা চালিয়েছে। এ হামলা প্রতিহত করা হয়েছে। এছাড়া দেড় হাজার সৈন্য নিহত এবং একশরও বেশি সশস্ত্র যান ধ্বংস হয়েছে।

সুত্র বাসস

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

আরও...