বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই জুন ২০২৩ বিকাল ০৫:৩৫
৩০৪
ঐতিহ্যবাহি এ্যাশেজ সিরিজকে সামনে রেখে অবসর ভেঙ্গে টেস্ট ক্রিকেটে ফেরার বিষয়টি বিবেচনা করছেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী। আগামী ১৬ জুন এজবাস্টন টেস্ট দিয়ে চিরপ্রতিদ্বন্দি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের এ্যাশেজ সিরিজ শুরু করবে স্বাগতিক ইংল্যান্ড।
ইনজুরির কারণে এ্যাশেজ সিরিজ থেকে বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ নাম প্রত্যাহার করে নেয়ার পর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাছ থেকে প্রস্তাব পেয়ে আবারো খেলায় ফেরার কথা বিবেচনা করছেন ২০২১ সালের সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেটকে বিদায় বলা ৩৫ বছর বয়সী মঈন।
বৃটিশ গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে ২০২১ ও ২০২৩ আসরের শিরোপা জয় করা মঈমকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় দেয়া হয়েছে।
২০১৪ সালে অভিষেক হওয়ার পর অবসরে যাওয়ার আগে মঈন ৬৪ টেস্ট খেলে ২৮.২৯ গড়ে ২৯১৪ রান করেছেন। এছাড়া ১৯৫ উইকেট শিকার করেন এ স্পিনার।
এ্যাশেজের আগে লিচের ইনজুরিতে বোলিং লাইন আপে বড় ধাক্কা খায় ইংল্যান্ড দল। সেই ধাক্কা সামাল দিতেই তার পরিবর্তে মঈনকে দলে চায় ম্যানেজমেন্ট। এর আগে কনুই ইনজুরির কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার জোফরা আরচার।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত