অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বার্সায় ফেরার লক্ষ্যে আল হিলালে যোগদান ২০২৪ সাল পর্যন্ত পিছিয়ে দিতে চান মেসি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুন ২০২৩ বিকাল ০৫:৩৯

remove_red_eye

৩৩৪

যোগদানের সময় ২০২৪ সাল পর্যন্ত পিছিয়ে দেয়ার জন্য সৌদি ক্লাব আল হিলালকে অনুরোধ জানিয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। এতেই শুরু হয়ে গেছে মেসির বার্সেলোনায় প্রত্যাবর্তনের গুজব।
ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম নিজস্ব সুত্রের বরাত দিয়ে জানায়, গত সোমবার সৌদি একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মেসি।  সে  সময় সৌদি ক্লাবটিতে  যোগ দেয়ার সময় ২০২৪ সাল পর্যন্ত পিছিয়ে দেয়ার অনুরোধ করেছেন আর্জেন্টাইন তারকা। এতে প্রতিনিধি দলটি বিষ্ময় প্রকাশ করেছে এবং জানিয়েছে সেক্ষেত্রে প্রস্তাবের বিপরীতে যে পরিমান অর্থ ধার্য্য করা হয়েছে সেটিরও পরিবর্তন ঘটতে পারে। বর্তমানে যে চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে তাতে প্রতি বছর ৫০০ মিলিয়ন  ইউরো প্রদানের কথা বলা হয়েছে।  
বার্সেলোনায় মেসি ফিরতে চান বলে পিতা ও এজেন্ট হোর্হে মেসি মন্তব্য করার কয়েক ঘন্টা পর আর্জেন্টাইন সুপার স্টারের এমন অনুরোধের খবরটি প্রকাশিত হয়েছে। আর ক্লাব কিংবদন্তীকে ফেরানোর জন্য ব্লাউগ্রানারের তথাকথিত আর্থিক সক্ষমতা অর্জনের পরিকল্পনা গ্রহন করেছে লা লিগার ক্লাবটি। সম্ভাব্য চুক্তির বিষয় ঠিক করতে দুই পক্ষ গতকাল সকালে মিলিত হয়েছে বলেও গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ইতোমধ্যে মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই’ (পিএসজি)। 
জিজান্তেস এফসির সঙ্গে চ্যাটিং করার সময় হোর্হে মেসি স্বীকার করেছেন আগামী বছর আবার কাতালানিয়দের হয়ে খেলতে পারেন তার ছেলে। তিনি বলেন,‘মেসি (বার্সায় ) ফিরতে চায়’।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...