অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


হাইতিতে ভূমিকম্পে নিহত ৪, আহত ৩৬


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

৩৬৯

হাইতির পশ্চিমাঞ্চলে মঙ্গলবার ভূমিকম্পে ৪ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে ধ্বংসস্তুপের ভেতর আরো অনেকে আটকা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। । খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। পোর্ট-অ-প্রিন্সের ১৮৫ মাইল পশ্চিমে গ্র্যান্ড আনজ বিভাগ উপকূলের পাঁচ কিলোমিটার দূরে স্থানীয়  সময় ভোর পাঁটার পরপরই এ ভূমিকম্প আঘাত হানে।
হাইতি রেডক্রস জানায়, এখনো যারা ধ্বংসস্তুপের ভেতরে আটকা পড়ে রয়েছে তাদের সন্ধানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছে। সংস্থাটি আরো জানায়, ‘জীবিতদের সন্ধানে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
খবরে বলা হয়, হতাহতদের বেশির ভাগই জেরিমি শহরের সেন্ট হেলেনের পার্শ্ববর্তী দরিদ্র এলাকার বাসিন্দা। এএফপি’র এক ফটোগ্রাফার সেখানে বেশ কয়েকটি ঘরবাড়ির ফাটল দেখেছেন।
গ্র্যান্ড আনজের নাগরিক সুরক্ষা প্রধান ক্রিস্টিন মনকুয়েলা এএফপি’কে বলেন, নিহতদের তিনজন একই পরিবারের সদস্য। ঘর ধ্বসে পড়ায় তারা প্রাণ হারায়।
১৯ বছর বয়সী কাতিয়ানা  পিয়েরে বলেন, ‘আমি কি করবো জানি না।’ তিনি এ ভূমিকম্পে তার স্বামী ও ছোট বোনকে হারিয়েছেন। ‘আমি সবকিছু হারিয়েছি।’ ভূমিকম্পে কমপক্ষে ৩৬ জন আহত হয়েছে। ক্যারিবীয় এ দেশটিতে প্রায় ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানতে দেখা যায়।
২০১০ সালে দেশটিতে রিখটার স্কেলে ৭.০ মাত্রা একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দুই লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়। ভয়াবহ এ ভূমিকম্পের আঘাতে রাজধানী পোর্ট-অ-প্রিন্স ধ্বংসস্তুপে পরিণত হয় এবং ১৫ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...