অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে ইলিশা পর্যন্ত মহাসড়কটি ৩২ ফুট প্রসস্থ হচ্ছে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০৯:৩৮

remove_red_eye

২১২৮

হাসনাইন আমমেদ মুন্না :  বরিশাল-ভোলা-লক্ষèীপুর জাতীয় মহাসড়কের আওতায় ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত সড়কটি ১৮ ফুট থেকে ৩২ ফুট প্রসস্তকরণ করা হবে। বরিশাল-ভোলা-লক্ষিপুর সড়ক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৯৪ দশমিক ২ কিলোমিটার সড়কটি ৯৪ কোটি টাকা ব্যায়ে উন্নয়ন কাজ খুব শিগ্রই শুরু করা হবে। গুরুত্বপূর্ণ এই সড়কটি ৩২ ফুট চওড়া করা হলে মহাসড়কে শৃঙ্খলা আনায়ন, যানজট ও দূর্ঘটনারোধ করা সম্ভব হবে। ইতোমধ্যে এই কাজের টেন্ডার পক্রিয়া সম্পন্ন হয়েছে।
এছাড়া সম্প্রতি জেলার পরানগঞ্জ থেকে চরফ্যাসন বাবুর হাট পর্যন্ত আঞ্চলিক মহাসড়ককে ১৮ ফুট থেকে ৩০ ফুট প্রসস্ত করতে ৮৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে একনেক। সড়কটির জ্ওি অনুমোদিত হলে আগামী অর্থবছর থেকে এর কাজ আরম্ভ করা হবে। জেলা সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক জানান, ভেদুরিয়া ফেরিঘাট থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত সড়কটি জাতীয় মহাসড়ক হলেও এর প্রসস্ততা মাত্র ১৮ ফুট। যার কারণে ভারী ট্রাক বা যাত্রীবাহি বাস পাশাপাশি চলাচলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। অনেক সময় গাড়ী মূল রাস্তার বাইরে চলে যায়। ফলে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। সড়কটি প্রসস্ত করা হলে এই সমস্যা আর থাকবেনা। ২০২২ সালের মধ্যে এই কাজ সমাপ্ত করার প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পংকজ ভৌমিক আরো জানান, সড়কটি প্রসস্ত করার ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। যে অংশ চওড়া করা হবে তার নিচে ৭’শ মিলিমিটার প্রসস্ততায় কম্পেকশন করা হবে। এর মধ্যে ৩’শ মিলিমিটার থাকবে বালুর লেয়ার, ২৫০ মিলিমিটার থাকবে সাববেইস লেয়ার ও পাথরের লেয়ার থাকবে। এছাড়া জেলার একমাত্র আঞ্চলিক মহাসড়ক পরানগঞ্জ থেকে চরফ্যাসনের বাবুর হাট পর্যন্ত ৩০ ফুট প্রসস্ত করতে ৮৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ দুটি প্রকল্প সম্পন্ন হলে স্থানীয় যোগাযোগ মাধ্যমে আমূল পরিবর্তন সাধিত হবে বলে জানান তিনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...