অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ফ্রিল্যান্সিং করে তজুমদ্দিনের কলেজ ছাত্র আতিকের মাসিক আয় তিন লাখ টাকা

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জুন ২০২৩ রাত ০৯:১১

remove_red_eye

৩৭৪

তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলার আতিকুর রহমানকে এত দিন সবাই তজুমদ্দিন সরকারি কলেজের বাণিজ্য বিভাগের মেধাবী শিক্ষার্থী হিসেবে চিনতো। তবে অনলাইন দুনিয়ায় তার আরেক পরিচয় একজন সফল ফ্রিল্যান্সার, গ্রাফিক্স ডিজাইনার ও দক্ষ প্রশিক্ষক।
পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে আতিকুর এর মাসিক আয় প্রায় তিন লাখ টাকা। অনলাইনে কাজ করে উপার্জন করতে ইচ্ছুক এমন অনেককে প্রশিক্ষণও দিচ্ছেন। এই তরুণের কাছে অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় শতাধিক তরুণ তরুণী ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করছেন। এদের মধ্যে অনেকেই বর্তমানে তার টিমে নিয়মিত কাজ করছেন।
আতিকুর রহমান জানান, ২০১৪ সাল থেকে তিনি ফ্রিল্যান্সিং করছেন। ২০১৪ সালে কাজ শুরু করলেও সফলতা পেয়েছেন ২০১৭ সালে। সে আরো জানায় 'যখন ফ্রিল্যান্সিং শেখা শুরু করি, তখন আমার পরিবার ছাড়া কেউ সমর্থন করেনি। ইনকাম যখন শুরু করি এলাকার মানুষ আমাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা শুরু করেন, কেউ কেউ বলতেন আমি অবৈধ পথে টাকা উপার্জন করি। আবার কেউ কেউ বলতেন আমি জ্বিনের ব্যবসা করি। তাদের সমালোচনায় রাগে ক্ষোভে দুঃখে আমি এলাকা ছেড়ে রাজশাহীতে চলে আসি। সেখানকার একজন ফ্রিল্যান্সারের সাথে পূণরায় কাজ শুরু করি।  তবে বর্তমানে সবকিছু সহজ মনে হয়। আত্মীয়স্বজন ও বন্ধুদের মধ্যে যারা বলেছিলো এইগুলো দিয়ে জীবন চলবে না, শুধু শুধু সময় নষ্ট, তাদের ধারণা এখন বদলে গেছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হওয়ায় এখন সবাই সমর্থন দিচ্ছে। 'আমার ছোটবেলা থেকে স্মার্ট ফোন এবং কম্পিউটারের উপর বেশ আগ্রহ ছিলো। আমার জীবনে অনলাইনে প্রথম আয় ছিল ১০ ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৮শত টাকার মতো। বর্তমানে আমার মাসিক আয় প্রায় তিন লাখ টাকার মতো।'
একাধিক প্ল্যাটফর্মে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাজ করেন আতিকুর। তিনি বর্তমানে ফাইবার এবং আপওয়ার্ক এর টপ রেটেড সেলার।  এখন পর্যন্ত তিনি বিদেশি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রায় ১হাজার এর বেশি বায়ার এর সাথে কাজ করেছেন।
চাকরি না খুঁজে নিজের দক্ষতা বাড়িয়ে ‘ফ্রিল্যান্সিং’ বা নতুন কিছু করায় বিশ্বাসী এই তরুণ বলেন, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ের ইচ্ছে থাকলে কাউকে বেকার থাকতে হবে না। অনেকেই ফ্রিল্যান্সিং করতে গিয়ে ভুল জায়গায় শিখতে গিয়ে আগ্রহ হারাচ্ছেন। এ জন্য সঠিক জায়গায় সঠিক নিয়মে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান তিনি।
আতিকুরের পিতা মহিউদ্দিন জানান, ছেলেকে বলতাম সরকারি চাকরি নিতে, কিন্তু সে সবসময় কম্পিউটার নিয়ে পরে থাকতো। প্রতিবেশিরা ছেলেকে নিয়ে যখন অনেক সমালোচনা করতো তখন একজন বাবা হিসেবে আমি খুবই কষ্ট পেতাম। কিন্তু এখন আমার ছেলের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার জন্য সমালোচকরা তাদের ছেলে মেয়েদের নিয়ে আসে।  ছেলের সফলতা দেখে আমি  গর্ববোধ করছি।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...