অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলার দক্ষিণ রাজাপুর গ্রামে ৫ দিন ধরে বিদ্যুৎ বিহীন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০১৯ রাত ১১:২৭

remove_red_eye

১১৫১

 

আমির হোসেন,রাজাপুর থেকে : ভোলা সদর উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামে গত ৫ দিন ধরে বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে। এতে করে ওই এলাকার মানুষ চরম দুর্ভোগে রয়েছে। ওই এলাকার ব্যবসায়ী ও বসবাস করা পরিবারে ফ্রিজের বহু টাকার মালামাল নষ্ট হয়ে গেছে।

স্থানীয়রা জানাগত শনিবার বিকাল থেকে রাজাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত আনার আগেই পল্লী বিদ্যুৎ তাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। ঝড়ের রাতে ওই এলাকার বেশ কিছু গাছ বিদ্যুতের তারের উপর উপড়ে পড়ে। আবার বিদ্যুতের খুটিও পড়ে যায়। স্থানীয় এলাকাবাসী জানান,স্থানীয় লোকজন নিজেদের উদ্দ্যোগে বিদ্যুতের তারের উপর গাছ কেটে নিয়ে যায়। কিন্তুু আজ ৬ দিন ওই এলাকায় বিদ্যুৎ না থাকায় বহু পরিবার চরম দুর্ভোগে রয়েছে। স্থানীয়রা জানান, মো: সিপন টেলিকমের ২ ফ্রিজের প্রায় ২০ হাজার টাকার আইস ক্রীম নষ্ট হয়ে গেছে। তার মতো রাজাপুর বাজারের ব্যবসায়ী মো: কামালের ১২ হাজার টাকা মো: আরিফের ১০ হাজার টাকা,মো: রাজিবের ৬ হাজার টাকার আইসক্রীম নষ্ট হয়ে গেছে। কয়েকদিন ধরে বিদ্যুৎ না থাকায় মো: আমির হোসেনের ১২ হাজার টাকা, মো: নাসিরের ৮ হাজার টাকা, মো: মনিরের ১০ হাজার টাকার বাসার ফ্রিজের মাছ নষ্ট হয়ে গেছে। তাদের মতো এমন বহু পরিবারের একই অবস্থা। এলাকাবাসীর অভিযোগ পল্লী বিদ্যুৎ তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন না করায় তাদের এতো দুর্ভোগ পোহাতে হচ্ছে।তবে এ ব্যাপারে ভোলা পল্লী বিদ্যুতের জিএম মিজানুর রহমান জানান, রাজাপুর এলাকায় ঝড়ে তাদের ৯টি পুল ভেঙ্গে গেছে। ইতি মধ্যে রিপ্লেস করা হয়েছে। তাদের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে ।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...