অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সিনক্লেয়ার-আথানাজের নৈপুন্যে আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই জুন ২০২৩ বিকাল ০৪:৫৮

remove_red_eye

৪০০

স্পিনার কেভিন সিনক্লেয়ার ও ব্যাটার অভিষিক্ত এলিক আথানাজের নৈপুন্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সংযুক্ত আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ।
গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে হারিয়েছে আরব আমিরাতকে। এতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো ক্যারিবীয়রা। অভিষেক ওয়ানডেতে যৌথভাবে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন আথানেজ। ২৬ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। বল হাতে ২৪ রানে ৪ উইকেট নেন সিনক্লেয়ার।  
শারজাহতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আরব আমিরাত। টপ অর্ডারে অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও বৃত্তিয়া অরবিন্দের ব্যাটিং নৈপুন্যে ভালো অবস্থায় ছিলো আরব আমিরাত। ২২ ওভার শেষে স্বাগতিকদের  রান ছিল  ২ উইকেটে ১৪১।
২৩ ওভার থেকে আরব আমিরাতের ব্যাটিংয়ে ধ্বস শুরু করেন দুই স্পিনার কেভিন সিনক্লেয়ার ও ইয়ানিক কারিয়া। এতে ৪২ রানে শেষ ৮ উইকেট হারায় আরব আমিরাত। শেষ পর্যন্ত ৩৬ দশমিক ১ ওভারে ১৮৪ রানে গুটিয়ে যায় তারা। ৮টি চার ও ১টি ছক্কায় ৭৫ বলে ৭০ রানের লড়াকু ইনিংস খেলেন অরবিন্দ। ৩৪ বলে ৪২ রান করেন ওয়াসিম। ওয়েস্ট ইন্ডিজের সিনক্লেয়ার ২৪ রানে ৪টি ও কারিয়া ৩৪ রানে ২ উইকেট নেন।
জবাবে ব্যাট হাতে নেমেই ঝড় তুলেন আথানেজ। ২৬ বল খেলে ইনিংসের দশম ওভারেই হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। অভিষেক ওয়ানডেতে যৌথভাবে দ্রুততম হাফ-সেঞ্চুরির নজির গড়েন আথানেজ। শেষ পর্যন্ত ৯টি চার ও ৩টি ছক্কায় ৪৫ বলে ৬৫ রানে আউট হন আথানেজ।
পরের দিকে শামারাহ ব্রুকস ৩৯, কেচি কার্টি ২০ ও ভারপ্রাপ্ত অধিনায়ক রোস্টন চেজ অপরাজিত ২৭ রানের ইনিংস খেলে ৮৯ বল আগেই ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন। আরব আমিরাতের হয়ে ২টি করে উইকেট নেন আফজাল খান, মুহাম্মদ জাওয়াদুল্লাহ ও কার্তিক মেয়াপ্পান। ম্যাচ সেরা হন সিনক্লেয়ার, সিরিজ সেরা হন ব্রান্ডন কিং।
সিরিজ জয়ের স্বাদ নিয়ে আগামী সপ্তাহ থেকে বিশ^কাপ বাছাই পর্ব শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য  ওয়ানডে বিশ^কাপে খেলতে হলে বাছাই পর্বে সেরা দু’দলের মধ্যে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...