অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মেসির মিয়ামিতে যাবার বিষয়টি জানতেন নেইমার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই জুন ২০২৩ বিকাল ০৫:০০

remove_red_eye

৩৫৮

পিএসজি ছেড়ে লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেবার বিষয়টি আনুষ্ঠানিক ঘোষনার আগে থেকেই জানতেন বলে প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। 
আর্জেন্টাইন এই সতীর্থের প্যারিস ছাড়া প্রসঙ্গে ব্রাজিলের একটি ইউটিউব চ্যানেলে অনুভূতি জানাতে গিয়ে নেইমার দাবী করেন, ‘আমি আগে থেকেই সব জানতাম।’ 
এই মুহূর্তে ছুটি কাটাতে মিয়ামিতে আছেন নেইমার। সেখানে বুধবার মিয়ামি হিট বনাম ডেনভার নাগেটসের মধ্যকার এনবিএ ফাইনাল ম্যাচটি দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। 
৩০১৩-১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় মেসির সাথে খেলা নেইমার গত দুই মৌসুমে আবারো আর্জেন্টাইন সুপারস্টারের সাথে পিএসজিতে খেলেছেন। নেইমার বলেন, ‘আমি জানতাম সে মিয়ামিতে আসবে। আমরা ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছি। আমি তাকে জানিয়েছি মিয়ামিতে সে বেশ আনন্দেই থাকবে। মেসির জন্য আমি দারুন খুশী। একইসাথে চলে যাচ্ছে বলে কিছুটা খারাপ তো লাগছেই।’
ইনজুরি আক্রান্ত মৌসুমের পর নেইমারেরও পিএসজির ভবিষ্যত শঙ্কার মধ্যে পড়েছে। মেজর লিগ সকারকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবার ক্ষেত্রে মেসি সহায়তা করবেন বলে নেইমার আত্মবিশ্বাসী। এ সম্পর্কে নেইমার বলেন, ‘এই লিগ আরো বেশী জনপ্রিয়তা পাবে। দর্শকসংখ্যা বাড়বে এবং এতে কার্যত এখানকার ফুটবলই এগিয়ে যাবে। এর সাথে জড়িত প্রতিটি মানুষ উপকৃত হবে।’

সুত্র বাসস

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...