বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই জুন ২০২৩ রাত ১০:০৭
৫৪৪
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকিদাতা ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন সরদারকে এবার গ্রেপ্তারের দাবি করেছেন ওই ইউনিয়নের ৮ ইউপি(মেম্বার) সদস্য। রোববার(১১ জুন) স্থানীয় বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা ওই দাবি জানান। ওই সময় পুলিশ প্রশাসন যদি অবিলম্বে আলাউদ্দিনকে গ্রেপ্তার না করে তাহলে হুমকিদাতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাসহ বৃহত্তর কর্মসূচী দিবেন বলেও তারা জানান।
লিখিত ও প্রশ্নোত্তরে প্যানেল চেয়ারম্যান হুমায়ূন কবিরসহ উপস্থিত ইউপি সদস্যরা জানান, তারিখে আলাউদ্দিন সরদারের ছেলে রোহান কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকালাপ চালায়। জুন মাসের ২ তারিখে রোহান স্থানীয় নুর মিয়ার হাঁটে চাঁদাবাজির চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে আটকিয়ে দৌলতখান থানায় সোপর্দ করে। আলাউদ্দিন তার ছেলেকে ছাড়িয়ে দিতে সংসদ সদস্য আলী আজম মুকুলকে অনুরোধ করেন। কিন্তু সংসদ সদস্য অন্যায়কে প্রশয় না দিয়ে আইনের প্রতি শ্রদ্ধা জানান। এতে আলাউদ্দিন ক্ষিত হয়ে ফেসবুকে ভিডিও বার্তায় সংসদ সদস্যকে হত্যার হুমকি দেন।
তারা আরো বলেন,বর্তমান আধূনিক প্রযুক্তির যুগে মামলা করার এক সপ্তাহ পার হয়ে যাবার পরও আলাউদ্দিন গ্রেপ্তার না হওয়াটা দূ:খজনক। একজন সংসদ সদস্যকে হত্যার হুমকির পর যদি গ্রেপ্তার না হয় তাহলে সাধারণ মানুষ আতঙ্কিত ও নিরাপত্তাহীণতায় ভোগা স্বাভাবিক কীনা তারা প্রশ্ন রাখেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান-১ হুমায়ূন কবির, প্যানেল চেয়ারম্যান-২ আবদুল্লাহ আল নোমান, ইউপি সদস্য মো. মহিউদ্দিন, মো. হাবিবউল্যাহ, মো. আলমগীর, মো. সেলিম,জাহিদুল ইসলাম রিপন ও সংরক্ষিত মহিলা সদস্য সিমু আক্তার।
উল্লেখ্য বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের (বহিষ্কৃত) সহ-সভাপতি আলাউদ্দিন সরদার ভার্চ্যুয়ালি ফেসবুকে ভিডিও বার্তায় গত রোববার স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকি দেন। হুমকির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান আল বলকেয়া বাদী হয়ে গত সোমবার থানায় এ মামলা দায়ের করেন।
গত সোমবার হুমকিদাতা চেয়ারম্যনকে গ্রেপ্তারের করতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশ থেকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয়।
গত বুধবার সচেতন নাগরিক ফোরাম থানার সামনে মিছিল সহকারে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিলে অতিরিক্ত পুলিশ সুপার(লালমোহন সার্কেল)মো. জহিরুল ইসলাম আলাউদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবস্থানকারীরা স্থান ত্যাগ করেন।
২০২১ সালে ইউপি নির্বাচনে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউপিতে নৌকা
প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাগর হাওলাদারকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন সরদার চেয়ারম্যান নির্বাচিত হন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত