অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

হঠাৎ মান্নাতে দেখা দিলেন শাহরুখ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জুন ২০২৩ বিকাল ০৩:৩৩

remove_red_eye

৪৪৯

হঠাৎ করেই নিজের বাড়ি মান্নাতের ব্যালকনিতে দেখা দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। দুই বাহু ছড়িয়ে পা মেলালেন ‘পাঠান’ সিনেমার ‘ঝুমে জো পাঠান' গানের হুকস্টেপে।

শনিবার (১০ জুন) বিকেলের দিকে মান্নাতের ব্যালকনিতে, সেই পরিচিত স্থানে উপস্থিত হলেন শাহরুখ খান। পরনে সাদা সোয়েটশার্ট, সঙ্গে কার্গো প্যান্টস আর চোখে কালো রোদচশমা। শাহরুখ অনুরাগীদের ইচ্ছাপূরণ করতে এসেছিলেন বলে জানা যায়।

ভক্ত-অনুরাগীদের উদ্দেশে চিরাচরিত ঢঙে হাত নাড়লেন, ভালোবাসা জানালেন, ছুঁড়ে দিলেন উড়ন্ত চুম্বন, এমনকী বাদশা পা মেলালেন জনপ্রিয় ‘ঝুমে জো পাঠান’ গানে হুকস্টেপেও।

২০২৩ সাল শুরু হয় ‘পাঠান’ সিনেমার দুর্দান্ত সাফল্য দিয়ে। বলিউডে ব্যাপক আয় হয়েছে বছরের শুরুতেই। একের পর এক রেকর্ড ভাঙে কিং খানের সিনেমা। চার বছর পর কেন্দ্রীয় চরিত্রে বড়পর্দায় ফিরে শাহরুখ খান যেন ঢেলে দেন বক্স অফিসে। দেশে-বিদেশে সাফল্যের ঝড় তোলার পর এবার টিভিতে আসতে চলেছে ‘পাঠান’।

ব্যালবনিতে এসেই হাত নাড়তে শুরু করলেন বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের উদ্দেশে। মান্নাতের সামনে তখন অনুরাগীদের চিৎকার চারদিকে ছড়িয়ে পড়ে।

আগামী ১৮ জুন ‘পাঠান’ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে স্টার গোল্ড চ্যানেলে।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এ সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের ২৫ জানুয়ারি। সর্বকালের সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি সিনেমা হিসেবে এটিকে এখন মনে করা হচ্ছে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...