অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপের খসড়া সূচিতে ১৯ ও ৩১ অক্টোবর ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জুন ২০২৩ বিকাল ০৩:৪৮

remove_red_eye

৩৫১

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের সূচি এখনও চূড়ান্ত করতে পারেনি আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বিশ^কাপের খসড়া সূচি তৈরি করেছে বিসিসিআই।
এরইমধ্যে খসড়া সূচিটি আইসিসি ও বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পাঠিয়েছে বিসিসিআই। আগামী সপ্তাহের শুরুতে চূড়ান্ত হতে পারে সূচিটি।
খসড়া সূচি অনুযায়ী  ২০১৯ সালের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে ৫ অক্টোবর।
১৯ অক্টোবর পুনেতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৩১ অক্টোবর কোলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
১৫ অক্টোবর ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ লাখের বেশি আসনবিশিষ্ট আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
সেমিফাইনালের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর। খসড়া সূচিতে দুই সেমিফাইনালের ভেন্যু জানানো হয়নি। ১৯ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ^কাপের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল।
এছাড়াও লিগ পর্বে অন্যান্য বড় ম্যাচগুলির মধ্যে থাকছে- ৮ অক্টোবর চেন্নাইয়ে খেলবে ভারত-অস্ট্রেলিয়া, ২৯ অক্টোবর ধর্মশালায় লড়বে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ৪ নভেম্বর আহমেদাবাদে খেলবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এবং পহেলা নভেম্বর পুনেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।
গত আসরের মতো এবারও বিশ্বকাপে অংশ নিবে ১০টি দল। সুপার লিগ দিয়ে বিশ^কাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে ৮টি দল। দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া বাছাইপর্বের সেরা দু’টি দল বিশ^কাপে খেলার টিকিট পাবে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...