অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রেইভি রিহ নগরীতে রাশিয়ার বিমান হামলা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৪২

remove_red_eye

২৯০

রাশিয়ার বিমানবাহিনী মঙ্গলবার ভোরে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রেইভি রিহ নগরীতে বিমান হামলা চালিয়েছে। এতে ‘হতাহতের ঘটনা ঘটেছে’ এবং অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কিয়েভ ও অন্যান্য নগরীতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলেও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবর এএফপি’র।
ক্রেইভি রিহ’র সামরিক প্রশাসন প্রধান ওলেক্সান্ডার ভিলকুল টেলিগ্রাম বার্তায় বছেছেন, ‘একেবারে নির্ভুল শক্তিশালী’ হামলার বেসামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পাঁচতলা বিশিষ্ট একটি ভবন ছিল।
তিনি বলেন, সেখানে হামলার পর থেকেই ‘অ্যাম্বুলেন্স পরিষেবা ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করছে। সেখানে তারা অনেক খারাপ অবস্থার মধ্যে রয়েছে। ভবনটির ধ্বংস্তুপের নিচে অনেক মানুষ চাপা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লাইসাক বলেন, ‘ক্রেইভি রিহ শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, ‘সেখানে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।’ পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
খবরে বলা হয়, ইউক্রেনের রাজধানী এবং দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভ শহরেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

সুত্র বাসস

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...